1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অনুপস্থিত পুলিশরা কাজে যোগ দিতে পারবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জমির বিরোধে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হকের বদলী জনিত বিদায় সংবর্ধনা শ্রীপুরে ন্যায্যমূল্যের দাবিতে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ে জামপুরে রাস্তা কাজের শুভ উদ্বোধন আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাইয়ে শহীদ-আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

অনুপস্থিত পুলিশরা কাজে যোগ দিতে পারবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনো কাজে  যোগ দেননি, লুকিয়ে আছেন, তাদের আর যোগদান করতে  দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত, এ কারণে কাজে যোগদান করছেন না। এমন পুলিশ সদস্যের সংখ্যা নগণ্য। তাদের বিষয়ে তথ্য অনুসন্ধান করা হচ্ছে।

গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহিদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ।

তিনি বলেন, সাধারণ মানুষের সুবিধাভোগের জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এর সুফল দেশের জনগণই ভোগ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ব্যাপক ভূমিকা রেখেছে। স্বৈরাচার সরকার পতনের পর যখন ট্রাফিক, বিমান বন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আইনশৃঙ্খলা বাহিনী শূন্য হয়ে পড়ে তখন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে এগিয়ে এসেছে।

বিশেষ করে আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ডিএমপির থানাগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করেছে এবং হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

সমাপনী কুচকাওয়াজে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION