1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ আ.লীগের - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জমির বিরোধে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হকের বদলী জনিত বিদায় সংবর্ধনা শ্রীপুরে ন্যায্যমূল্যের দাবিতে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ে জামপুরে রাস্তা কাজের শুভ উদ্বোধন আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাইয়ে শহীদ-আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ আ.লীগের

  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সেনাবাহিনী নেতাকর্মীদের ওপর হামলাকারী সব অপরাধী লুটেরা সন্ত্রাসীদের আইনের আওতায় আনবে বলে প্রত্যাশা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ক্ষতিগ্রস্ত সবাইকে তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনাক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দলটি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে এসব কথা জানান।

পোস্টটিতে বলা হয়েছে, আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও করতে দেওয়া হয়নি।

এতে আরও বলা হয়, যেহেতু সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি দেওয়া হয়েছে, তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই।

শান্তি রক্ষার জন্য জামিনদারসহ বা ব্যতীত একটি মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হবে না, তার কারণ দর্শাতে বলবেন।

 

 

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। তিন দিনের মাথায় ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION