1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করল বাপুস - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জমির বিরোধে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হকের বদলী জনিত বিদায় সংবর্ধনা শ্রীপুরে ন্যায্যমূল্যের দাবিতে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ে জামপুরে রাস্তা কাজের শুভ উদ্বোধন আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাইয়ে শহীদ-আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করল বাপুস

  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)।

সোমবার বিকাল ৪টায় বাপুসের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি কবি প্রাকৃতজ শামিমরুমি টিটন ও সব পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ দোয়া মাহফিলে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তাঁর আদর্শের আলোকে সংগঠনকে আরও গতিশীল করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

বক্তারা বলেন, নবুয়তের প্রাপ্তির বহু আগেই রাসূল (স.) আল-আমিন উপাধি পেয়েছিলেন। আমানতদারী ও বিশ্বস্ততায় তিনি ছিলেন অনন্য। এছাড়াও তিনি তাঁর সমগ্র জীবনজুড়েই দুর্বল ও ন্যায়ের পক্ষে ছিলেন৷ তিনি বলেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং মাপে কম দিতে নিষেধ করেছেন। সেই শিক্ষার আলোকে প্রকাশনা শিল্পকেও সততা ও সমতার ভিত্তিতে গড়ে তুলতে হবে। দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নতি ও কল্যানে দৃঢ় অবস্থান নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION