1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন আহমাদুল্লাহ - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জমির বিরোধে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হকের বদলী জনিত বিদায় সংবর্ধনা শ্রীপুরে ন্যায্যমূল্যের দাবিতে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ে জামপুরে রাস্তা কাজের শুভ উদ্বোধন আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাইয়ে শহীদ-আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন আহমাদুল্লাহ

  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান।

ফেসবুক পোস্টে দেখা যায়, শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণের চারটি ভিন্ন ভিন্ন ছবি প্রকাশ করেছেন। যাতে দেখা যায়, সেনা সদস্যরা কাঁধে করে চালের বস্তা নিয়ে যাচ্ছেন। সুশৃঙ্খলভাবে জনগণের মাঝে বণ্টন করে দিচ্ছেন।

শায়খ আহমাদুল্লাহ ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছেন, এক লাখ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী সহায়তা করেছেন। প্রত্যেক পরিবারকে ২৫ কেজির এক বস্তা করে চাল বিতরণ করেন। আর এ কার্যক্রমে সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ জন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, আস-সুন্নাহ ফাউন্ডেশন এর মাধ্যমে গত ২১ আগস্ট থেকে বন্যার্তদের মাঝে ধাপে ধাপে ত্রাণ সামগ্রী সহায়তা দেওয়া হয়। প্রথমধাপে ২০ হাজার পরিবারকে, দ্বিতীয় ধাপে ৪০ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী সহায়তা করে সংগঠনটি

এ ছাড়াও বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ৪ হাজার পরিবারকে পুনর্বাসনকল্পে টিন ও নগদ টাকা দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION