1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান করলেন ড. মোহাম্মদ আজম - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান করলেন ড. মোহাম্মদ আজম

  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলা একাডেমির মহাপরিচালক পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলা একাডেমির পক্ষ থেকে নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে স্বাগত জানান একাডেমির সচিব মোহা. নায়েব আলী, একাডেমির পরিচালক ও উপপরিচালকরা।

বাংলা একাডেমি আইন, অন্তর্বর্তী সরকার ২০১৩ এর ধারা-২৬(২) এবং ধারা-২৬(৩) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে গত ৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করে।

বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ড. মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমির প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অপরিসীম। গণঅভ্যুত্থানের পর একাডেমিকে ঘিরে এদেশের মানুষের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আশা করি, সবার সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা বাংলা একাডেমিকে গবেষণামূলক জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সক্ষম হবো।

অনুষ্ঠানে বাংলা একাডেমির সচিব মোহা. নায়েব আলী বলেন, আমরা আশা করি অধ্যাপক ড. মোহাম্মদ আজমের দক্ষ ও সৃজনশীল নেতৃত্বে বাংলা একাডেমি তার প্রতিষ্ঠার তাৎপর্য এবং উদ্দেশ্যকে সফল করতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION