1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মানবাধিকারের প্রতি ড. ইউনূসের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

মানবাধিকারের প্রতি ড. ইউনূসের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া

  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩৫১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন। আলোচ্য বিষয় ছিল—জাতীয় ঐক্য, সর্বজনীন মানবাধিকার, ধর্ম, জাতিসত্তা ও রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে বৈষম্যের বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্সের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার।

সোমবার (২৭ আগস্ট) অস্ট্রেলীয় হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, আজ হাইকমিশনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা নির্মল রোজারিও ও ভিক্ষু সুনন্দপ্রিয়র সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে তারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর প্রত্যাশা ও উদ্বেগ নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, অস্ট্রেলিয়া বৈচিত্র্য, বহুসংস্কৃতি ও সহনশীলতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং বিভিন্ন সংস্কৃতি ও অভিব্যক্তির প্রশংসা অস্ট্রেলিয়ার মূল মূল্যবোধ।

এতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়া সর্বজনীন মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অধিকার রক্ষায় গণতন্ত্র যে মৌলিক ভূমিকা পালন করে তা সমর্থন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION