1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এবার শেখ হাসিনার বিরুদ্ধে সাংবাদিক হত্যা মামলা - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

এবার শেখ হাসিনার বিরুদ্ধে সাংবাদিক হত্যা মামলা

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা।

মামলায় অন্যান্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রমনা বিভাগের পুলিশের ডিসি আশরাফ ইমাম, এডিসি প্রশাসন ও নিউমার্কেট জোন হাফিজ আল আসাদ, সহকারী কমিশনার নিউমার্কেট জোন রেফাতুল ইসলাম রিফাত ও নিউমার্কেট থানার সাবেক ওসি মো. আমিনুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই তাহির রাজধানীর সাইন্স ল্যাবরেটরী এলাকায় আন্দোলনে অংশ নিতে যান। এ সময় ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে পুলিশ গুলি ছোঁড়ে। ঘটনার একপর্যায়ে একজন ধানমন্ডি আইডিয়াল কলেজের কয়েক ফুট দূরত্বে তাহিরের মরদেহ পড়ে থাকতে দেখেন। আসামিরা অনবরত গুলি ছুঁড়তে থাকায় তাহিরের মরদেহ হাসপাতালে নেয়াও সম্ভব হয়নি।

প্রসঙ্গত, নিহত তাহের হোসেন দ্য রিপোর্ট ডট লাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট ছিলেন। মাস ছয়েক আগে চাকরি ছাড়েন তিনি। গত ১৯ জুলাই আন্দোলন চলাকালে ধানমন্ডির সেন্ট্রাল রোডে সংঘর্ষে নিহত হন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION