1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার উপযুক্ত সময় প্রস্তুত’ - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

‘রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার উপযুক্ত সময় প্রস্তুত’

  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৪২৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার উপযুক্ত সময় প্রস্তুত।

শনিবার রাজধানীর উত্তরাস্থ আবদুর রবের বাসভবনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।এতে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

আবদুর রব বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, অবিস্মরণীয় ও যুগান্তকারী ঘটনা। স্বৈরাচারী আর স্বেচ্ছাচারী শাসনের ঘৃণ্য, নিকৃষ্ট ও নিষ্পেষণের মধ্যযুগীয় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতার গণবিদ্রোহ নতুন সমাজ বিনির্মাণের সুযোগ এনে দিয়েছে। প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সমগ্র জনগণ গণবিদ্রোহে শামিল হয়ে বাংলাদেশে নবতর বাস্তবতা হাজির করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে।

সভাপতির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, রক্তাক্ত জুলাই হত্যাকাণ্ডের খতিয়ান দ্রুত বিশ্ববাসীর সামনে প্রকাশ করতে হবে। এই খতিয়ান প্রকাশের মধ্য দিয়ে পতিত সরকারের ভয়াবহ নৃশংসতা এবং বর্বরতার মাত্রা উন্মোচিত হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংবিধানের আমূল সংস্কারের প্রশ্নটিকে রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক এজেন্ডায় রূপান্তর করেছে। প্রজাতন্ত্র বিনির্মাণের এই সম্ভাবনাকে কোনোক্রমেই হাতছাড়া করা যাবে না। তাই জেএসডিকে গণমানুষের রাজনীতির নিয়ামক শক্তির ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

সভায় আরও বক্তব্য দেন- জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, মোশারফ হোসেন, লোকমান হাকিম, মতিউর রহমান মতি, ইউসুফ সিরাজ খান মিন্টু, মোহাম্মদ আমির উদ্দিন, এসএম সামছুল আলম নিক্সন, ইকবাল খান জাহিদ, আনোয়ারুল কবির মানিক, অধ্যক্ষ আব্দুল মোতালেব, মোশারেফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION