1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপির দুগ্রুপের সংঘর্ষ: বাড়ি ও অফিস ভাংচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ: বাড়ি ও অফিস ভাংচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪৫৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ছাত্রদল কর্মী সচীন বিশ্বাস সাজু হত্যাকাণ্ডের জেরে ঈশ্বরদীতে বিএনপির দুগ্রুপে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নতুন রূপপুর কড়ইতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের একটি বাড়ি, অফিস ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বিএনপির সাবেক জেলা সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার সমর্থিত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের কড়ইতলার অফিসে ও বাড়িতে অতর্কিত হামলা চালায় কিছু দুর্বৃত্ত। এ সময় তাদের প্রতিহত করতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

তানভীর হাসান সুমন অভিযোগ করে বলেন, একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে আমার বাড়ি ও অফিসে হামলা চালায়। তাদের প্রতিহত করতে গেলে হামলাকারীদের ২-৩ জন আহত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী এ সময় তাদের দুইটি মোটরসাইকেল আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ আগস্ট রাতে সচীন বিশ্বাস সাজু নামে এক ছাত্রদল কর্মী নিহত হন। সেই ঘটনার জের ধরেই আজ আবারও সংঘর্ষের ঘটনা বলে এলাকাবাসী জানান। সংঘর্ষকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানতে চাইলে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ঘটনা শুনেছি। কিন্তু কোনো পক্ষ পুলিশের কাছে অভিযোগ করেনি। তবে সেখানে এখন পরিবেশ শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION