1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্ষমা চেয়ে পলক বললেন ‘শিক্ষার্থীদের দাবি ও চোখের ভাষা আমাদের বুঝতে হবে’ - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

ক্ষমা চেয়ে পলক বললেন ‘শিক্ষার্থীদের দাবি ও চোখের ভাষা আমাদের বুঝতে হবে’

  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৩৮২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান  আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শাস্তি দেবেন, তা মাথা পেতে নিতেও তিনি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।

শুক্রবার বিকালে নাটোরের সিংড়ায় নিজ বাসায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

এ সময় প্রতিমন্ত্রী পলক বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিকমাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি।’

তিনি আরও বলেন, যেভাবেই হোক ছাত্র-ছাত্রী এবং কিশোর-কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, সেটা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে। দেশের চলমান ছাত্র আন্দোলনে ছাত্র-ছাত্রীরা যে যৌক্তিক দাবি করেছে, তাদের সে দাবি ও চোখের ভাষা আমাদের বুঝতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, তাতে সাধারণ ছাত্র-ছাত্রীদের কোনো দোষ নেই। আমরা যারা দায়িত্বে ছিলাম, আমরা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। শিক্ষার্থীদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে এটার সমাধান করা সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটার সমাধান করতে হবে। আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ-মমতা নিয়ে বসে কথা শুনলে আমার বিশ্বাস, অবশ্যই এ ভুল বোঝাবুঝি দূর হবে। এতে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION