1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াত অস্ত্র নিয়ে মাঠে নামে: কাদের - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

কোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াত অস্ত্র নিয়ে মাঠে নামে: কাদের

  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৪২৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নিজেদের ব্যর্থতা ঢাকতে রাজনৈতিক মতলবে বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনে ভর করেছে,অস্ত্র নিয়ে মাঠে নেমেছে এমন অভিযোগ তুললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৭ জুলাই) সকালে আগুনে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা আন্দোলনে অগ্নিসন্ত্রাস করেছে, অস্ত্র নিয়ে মাঠে নেমেছে।

সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল নেই, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই। তাতে যানজট বেড়েছে, মানুষ কষ্ট পাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করা হয়েছে। এটি সাধারণ ছাত্রছাত্রীর কাজ নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় জানান, সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা কবে নাগাদ চালু হবে তা এখন বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু করা হবে।

ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনের ওপর ভর করে যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতার শিকার মেট্রোরেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION