1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় মাস্ক না পরায় ১৮জনকে জরিমানা - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

বগুড়ায় মাস্ক না পরায় ১৮জনকে জরিমানা

  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৮২ জন পঠিত

বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,

বগুড়ার শেরপুরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক না পরায় ১৮জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত দুইদিন পৌরশহরসহ উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। সেইসঙ্গে জনসাধারণকে প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে মাইকযোগে প্রচার-প্রচারণা চালানো হয়। স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরতে আহবান জানান তিনি। বিশেষ করে বাস-ট্রাক, সিএনজি চালিত অটোরিকসা শ্রমিক-যাত্রীদের মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত শেরপুর পৌরশহরের সাব-রেজিষ্ট্রি বাজার, খেজুরতলা বাস টার্মিনাল, শেরুয়া বটতলা বাজার, ব্র্যাক বটতলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ছয়জনকে এক হাজার একশত টাকা জরিমানা করা হয়। এছাড়া আগেরদিন গত বুধবার (০২ডিসেম্বর) শহরের ধুনটমোড়, সকাল বাজার, বাসষ্ট্যান্ড, রনবীরবালা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পরায় বারো জনকে এক হাজার পাঁচশত পঞ্চাশ টাকা জরিমানা করেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। তাই ঘরের বাইরে বের হলেই সবার মাস্ক পরা নিশ্চিত করতে হবে। এজন্যই গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION