1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্ব, প্রধান শিক্ষকসহ ২ জনকে পিটিয়ে আহত - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

জয়পুরহাটে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্ব, প্রধান শিক্ষকসহ ২ জনকে পিটিয়ে আহত

  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩৬৪ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর জিন্নাতিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিকে কেন্দ্র করে মাদ্রাসার প্রধান শিক্ষক (সুপার) সহ দুইজনকে পিটিয়ে
গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে সাবেক সভাপতির বিরুদ্ধে।
এঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক (সুপার) বাদি হয়ে ৮ জনকে আসামী করে পাঁচবিবি থানায় মামলা দায়ের
করেছেন।
আহতরা হলেন- কুয়াতপুর জিন্নাতিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক (সুপার) আ ন ম আব্দুল মান্নান ও উপজেলার জয়হার গ্রামের শামসুদ্দিনের ছেলে শাহজাহান আলী (৪৩)।
মঙ্গলবার পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদ্রাসার কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, কুয়াতপুর জিন্নাতিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ এনামুল হকের সঙ্গে ম্যানেজিং কমিটি ও নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান শিক্ষক (সুপার) এর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। গত শনিবার (১১ এপ্রিল) মাদ্রাসার নতুন সভাপতির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। ওই দিন বেলা ১১ টার দিকে অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে নতুন সভাপতি মো.মহির উদ্দীনের মন্ডলের মোটরসাইকেলের পিছনে বসে প্রধান শিক্ষক (সুপার) আ ন ম আব্দুল মান্নানসহ
আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন।
এসময় কুয়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাবেক সভাপতি মোঃ এনামুল হক ও তাঁর ভাই আব্দুল হান্নান দলবলসহ লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন। এদিকে প্রধান শিক্ষক ও নতুন সভাপতিসহ আমন্ত্রিত
অতিথিরা সেখানে এসে পৌঁছালে তারা প্রধান শিক্ষক ও শাহাজন আলী নাম একজনকে পিটিয়ে গুরুত্বর আহত করেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কুয়াতপুর জিন্নাতিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক (সুপার) আ ন ম আব্দুল মান্নান বলেন, ওই দিন সভাপতির অভিষেক অনুষ্ঠানে যাওয়ার পথে কুয়াতপুর প্রাইমারী এলাকায় আগে থেকেই এনামুল, আব্দুল হান্নান, ইসমাইল ও জোনার আলীসহ বেশকিছু সন্ত্রাসী অবস্থান করছিল।
আমরা মাদ্রাসায় যাওয়ার পথে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমি এঘটনার সুষ্ঠ বিচার চেয়ে থানায় মামলা করেছি।
এদিকে মাদ্রাসার প্রধান শিক্ষক (সুপার) আ ন ম আব্দুল মান্নান কুয়াতপুর গ্রামের সাবেক সভাপতি এনামুলের স্ত্রী সাকিয়া বেগমকে আয়া পদে নিয়োগের জন্য ২০১৯ সালে ৫ লাখ টাকা গ্রহন করেন। এরপর তাকে নিয়োগ না দিয়ে তার চেয়ে বেশী টাকা উৎকোচ নিয়ে একই পদে অন্য এক নারীকে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ করেন সাকিয়া ও তার স্বামী এনামুল।
সাবেক সভাপতি এনামুল, একই মাদ্রাসার সহকারী সুপার, আব্দুল মান্নান (২য়), এবতেদায়ী শাখা প্রধান শিক্ষক আশরাফ আলী জানান, ২০১৯ সালে আয়া পদে শাকিয়াকে নিয়োগ দেওয়া হবে বলে সুপার শাকিয়ার স্বামী এনামুলের কাছ থেকে টাকাগুলো গ্রহন করেন। আর দীর্ঘ ২ বছর পর তার চেয়ে বেশী ঘুষ নিয়ে আরেক নারীকে ওই পদে নিয়োগ দেন তিনি। এরপর ২/৪ হাজার টাকা করে ধীরে ধীরে ৪ লাখ টাকা শোধ করলেও অবশিষ্ট এক লাখ টাকা দিব দিচ্ছি করে কাল ক্ষেপন করতে থাকেন। এসব কারনে গত ১৩ এপ্রিল বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় কুসুম্বা ইউপি চেয়ারম্যান জাহিদ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মাদ্রাসা সুপারের বিরুদ্ধে আরো অভিযোগ পেয়েছি। এসব কারনে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পরেছে। সমস্যার সমাধানে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি ।’
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, ‘ মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION