1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মামলাবাজ শাজাহানের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

কোটালীপাড়ায় মামলাবাজ শাজাহানের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট

  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৮৮৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মামলাবাজ শাজাহান সিকদার (৬০) এর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। সে উপজেলার রাধগঞ্জ ইউনিয়ন ১ নং ওয়ার্ড নারিকেল বাড়ী গ্রামের মৃত করিম সিকদারের ছেলে।

সরজমিনে জানা যায়, উক্ত শাজাহান, তার ভাই এনামুল সিকদার, ছেলে আরিফ সিকদার ও ভাতিজা সুমন সিকদারসহ
লোকজন নিয়ে এলাকায় গড়ে তুলেছে সংঘবদ্ধ লাঠিয়াল বাহিনী। এই বাহিনীর লাঠীর জোরে অন্যের জায়গা জমি ভূয়া দলিলের মাধ্যমে জবর দখল, কৌশলে টাকা পয়সা নিয়ে আত্মস্বাৎ, প্রতিবাদ করায় হামলা মারপিঠ, একাধিক মামলায় হয়রানী সহ এমন
কোন অপকর্ম নেই যা সম্ভব নয় ত্রাস শাজাহানের দ্বারা।

এমন টাই জানিয়েছেন- ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবুল হোসেন সরদার, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য অনিল চন্দ্র বাড়ৈ, শিহাব খন্দকার, হরসিত রায়, আনন্দ গাইন, ইদ্রিস খন্দকার, প্রকাশ রায়, মহানন্দ গাইন সহ অসংখ্য এলাকাবাসী।

ভুক্তভোগী বিধবাশুমতি রায় (৬০) বলেন- আমার স্বামী বকুল রায় কিছুদিন পূর্বে মারা গেছেন, শাজাহান তার দাবি করে লোকজন নিয়ে জোর পূর্বক আমাদের ৮ কাঠা জমির ইরি ধান কেটে নিয়েছে। সাবেক ইউপি সদস্য বিপুল রায় জানান- ২৫ নং নারিকেলবাড়ী মৌজার বিআরএস ৩৫ খতিয়ানের ২৮৪৭ দাগে সাড়ে ১৯ শতাংশ, ২৬৭৩ খতিয়ানে ২৮৫৬ দাগে ৩০ শতাংশ
এবং আরএস ১০ খতিয়ানে ১৬১৯ দাগে ৩০ শতাংশ জমি পৈত্রিক সূত্রে শতাধিক বছর ধরে আমরা ভোগ দখল করে আসছি, এখন শাজাহান উক্ত জমির জাল স্ট্যাম্প তৈরি করে লাঠিয়াল বাহিনীর প্রভাব খাটিয়ে দখল করতে চায়, এ মৌসুমে জমির পাকা ইরি ধান ও কেটে নিয়ে যায় কুক্ষ্যাত সন্ত্রাসী শাজাহান সিকদার, বাধা দিলে স্ত্রী সন্তান ভাই ভাতিজা সহ তার বাহিনী দ্বারা হামলা মরপিঠ করে উল্টো মিথ্যা মামলায় হয়রানী করে, আমরা এই মামলাবাজ জবর দখলকারী সন্ত্রাসী শাজাহান সিকদারের অত্যাচার থেকে বাচতে চাই, আমরা এ ঘটনা তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে শুষ্ঠ বিচারের দাবি জানাই, অন্যথায় আমাদের এ দেশ ছেড়ে চলে যেতে হবে।

এ ব্যপারে অভিযুক্ত শাজাহান সিকদার বলেন- আমার বিরেুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ভিত্তিহীন।

এ বিষয়ে ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম জানান- ৯৯৯ এ কল পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম, পরে বাদী পক্ষ অভিযোগ দেয়, জমি নিয়ে দু পক্ষের বিবাদ ধান কাটা হয়ে গেছে এখন কোন ঝামেলা নেই। এ ঘটনায় শুমতি রায় বাদী হয়ে শাজাহান সিকদার সহ ৪ জনকে বিবাদী করে ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION