1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কর্তন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কোটালীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কর্তন

  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬৮৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির পাকা ইরি ধান কর্তন করে নিয়েছে প্রতিপক্ষ।

বুধবার (১০ মে) সকালে উপজেলার পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সরজমিনে জানা যায়, ৬৫ নং গচাপাড়া মৌজার বিআরএস- ৩৬১ খতিয়ানের ৩৪০৫ দাগে ৬৩ শতাংশ, ৩৬৪৭ দাগে ৩৮ শাতাংশ এবং ৩৬৫৩ দাগে ৩৭ শতাংশ সহ মোট ১ একর ৩৮ শাতাংশ পৈত্রিক জমি রেকর্ড মূলে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিলেন এলাকর মৃত: হাবিল হাওলাদারের ছেলে আবুতালেব হাওলাদার গং।

প্রতিপক্ষ আব্দুল খালেক হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার উক্ত জমির মালিকানা দাবী করলে দু পক্ষের মধ্যে সূত্রপাত হয় বিবাদের।

জমির ধান প্রতিপক্ষ কেটে নিবে বুঝতে পেরে আবুতালেব হওলাদার বাদী হয়ে বাচ্চু হাওলাদার সহ ৫ জন কে বিবাদী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত গোপালগঞ্জ একটি মিস পিটিশন করেন। যাহার নং- ৩৭৪/২০২৩, তারিখ- ১৮/০৪/২০২৩ ইং।

উক্ত পিটিশনের পরিপ্রেক্ষিতে বিরোধ পূর্ন জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে অফিসার ইনচার্জ কাটালীপাড়া থানাকে নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। সেই সাথে উক্ত জমি হইতে পাকা ধান কর্তন না করার জন্য উভয় পক্ষকে নির্দেশ প্রদান করা হয়।

আবু তালেব হাওলাদার সাংবাদিক দের বলেন- তিন দাগের ১৩৮ শতাংশ জমির ধান কর্তনের উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, আমরা কোন ধান কাটিনি, আজ ১০ মে ও বাচ্চুর লোকজন ৩৪০৫ দাগের ৬৩ শতাংশ জমির ধান কেটে নিয়েছে, সে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেছে, আদালতের কাছে আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। বাচ্চু হাওলাদার জানান- উক্ত জমি আমরা ৪৫ বছর যাবৎ ভোগ দখল করে আসছি, ভুলে ওদের নামে রেকর্ড হয়ে গেছে, সংশোধনের জন্য আদালতে মামলা করেছি।

এ বিষয়ে কোটালীপাড়া থানার এএসআই হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- ধান কাটার বিষটা আমার জানা নেই, বিবাদী পক্ষ যদি ধান কেটে থাকে তাহলে আই ভঙ্গ করেছে বাদী পক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION