1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে পোল্ট্রি খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

বাউফলে পোল্ট্রি খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৬২ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৪নং কেশাবপুর ইউনিয়নের ৩১নং মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পোল্ট্রি খামারের দুর্গন্ধে শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে পাঠগ্রহণ করা দু:র্বিসহ হয়ে পরেছে। খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে ক্লাস করা দায় হয়ে পড়েছে।

এতে করে শিক্ষার্থীরা বায়ুবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ অভিভাবকদের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার কেশাবপুর ইউনিয়নের ৩১নং মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পোল্ট্রি খামারটি গড়ে তুলেছেন স্থানীয় আজিজ আকনের ছেলে হালিম আকন ।

কয়েক অভিভাবক জানান, এ বিষয়ে একাধিকবার মৌখিকভাবে অভিযোগ করেও কোনও ফল পাওয়া যায়নি। এদিকে পোল্ট্রি খামারের মালিক প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে রাজি হননি ওই স্কুলের শিক্ষকরা। প্রতিকার পেতে অভিভাবক ও স্থানীয়দের পক্ষে থেকে সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘পোল্ট্রি খামার সড়ানোর জন্য হালিম আকনের সাথে আমার অনেকবার তর্ক-বিতর্ক,ঝগড়া হয়েছে । তারপরে তিনি পোল্ট্রি খামারটি অপসারন করেননি।’

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মনির মাষ্টার জানান, ১০-১২ বছর আগে পোল্ট্রিফার্মটি গড়ে উঠেছে,পল্ট্রি খামারের মালিক হালিম আকন সম্পর্কে আমার চাচা হয়। আমি নব-নির্বাচিত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি। আমি এখন পর্যন্ত কোনো মিটিং করার সুযোগ পাইনি,আমার কাছে মৌখিক অভিযোগ এসেছে। আমি তো প্রশাসনের লোক না,চাইলেই তো আমি পোল্ট্রি খামারটি সড়াতে পারবো না।

পোল্টিফার্ম মালিক হালিম আকন বলেন, ‘আমাদের জমিতে পল্টিফার্ম গড়ে তুলেছি। তাছাড়া গন্ধ স্কুলে যায় না।’
কেশাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ্ উদ্দিন পিকু বলেন‘,বিষয়টি আমি জানার পর ওই স্কুল পরিদর্শন করি এবং পরিবেশ খারাপ দেখে, ইউএনও কে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি।’

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। আমি প্রানী সম্পদ অফিসারকে জানিয়েছি, ওনি তদন্ত করে আমাকে জানবে এরকম কিছু হচ্ছে কিনা। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION