1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় শিশু পুত্রকে বাঁচাতে গিয়ে মারপিটের শিকার গৃহবধু, থানায় অভিযোগ - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় শিশু পুত্রকে বাঁচাতে গিয়ে মারপিটের শিকার গৃহবধু, থানায় অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩৭৬ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিশু পুত্র রাকিব মোল্লা (৭) কে বাচাতে গিয়ে প্রতিবেশি সালাম গাজীর ছেলে শাহিদুল গাজী (২০) এর হামলা মারপিটের শিকার হয়েছেন এলাকার খলিল মোল্লার স্ত্রী গৃহবধু সালেহা বেগম (৩০)।

গত শনিবার বিকালে পৌরসভার ৯নং ওয়ার্ড ঘাঘর কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধুকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ প্রেরণ করেন সালেহা কে। এ ঘটনায় ভুক্তভোগি গৃহবধু বাদী হয়ে তিন জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সরজমিনে জানা যায়, শিশু রাকিব বন্ধুদের সঙ্গবদ্ধ ভাবে শাহিদুল গাজীদের জামরুল গাছে ঢিল ছোড়ার জেরে শিশুটিকে মারপিট করে পুকুরের পানিতে ছুড়ে ফেলে শাহিদুল। খরব পেয়ে মা বাচাতে এলে তাকেও গালগাল করে বেধড়ক মারপিট করে দাংগাবাজ শাহিদুল।

মারপিটের শিকার শিশু রাকিবুল সাংবাদিকদের বলেন- শাহিদুল আমাকে মারপিট করে গলা চেপে ধরে ফিক্কা মেরে পানিতে ফেলে চুবাতে থাকে, আমি উঠতে চাইলে বাধা দেয়।

মা সালেহা বেগম জানান- প্রতিবেশির কাছে খবর পেয়ে আমি গিয়ে দেখি রাকিব পানির মধ্যে, শাহিদুল উঠতে দেয়না, ঘটনা জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে আমাকেও মারপিট করে, আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানা নাই।

প্রতিবেশী বিলকিস বেগম, নাদিরা বেগম, নীলা বেগম, সাদিয়া বেগম সহ একাধিক এলাকাবাসি জানান- অবুঝ শিশু জামরুল গাছে ঢিল ছোড়ার কারনে মা ও ছেলেকে অন্যায় ভাবে মারপিট করেছে শাহিদুল, এখন আমাদের কে রাস্তা দিয়ে হাটতে দিবে না বলে হুমকি দেয়।

এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত শাহিদুল গাজীর বাড়ী গিয়ে তাকে না পেলেও তার ভাই অহিদুল গাজী মোবাইল ধরিয়ে দিলে বড় ভাই সোহেল গাজী বলেন- সালেহা থানায় অভিযোগ করেছে, সাংবাদিকদের জানিয়েছে, দেখি কতদূর কি করতে পারে। এ বিষয়ে

কোটালীপাড়া থানার এএসআই হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত চলছে, বাদী হাসপাতালে চিৎিসাধীন, তার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION