1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে লখপুর প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে বিয়ে - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

ফকিরহাটে লখপুর প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে বিয়ে

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৫৭৬ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাটে প্রেমের টানে নিজ সনাতন ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত হয়ে মুসলমান যুবক মিরাজুল ইসলামকে বিয়ে করেছেন পুজা রানী চন্দ্র (১৮) নামের এক যুবতি। ধর্মান্তরিত হয়ে ওই কিশোরী নিজের নাম রেখেছেন মোছাঃ জান্নাতুল মাওয়া।

উপজেলার লখপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মনোতোষ চন্দ্র এর কন্যা পুজা রানী চন্দ্র হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হলে তার পিতা-মাতা ফকিরহাট মডেল থানায় একটি ডায়েরি করেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য।

এর কয়েকদিন পর অজ্ঞাত স্থান থেকে শুক্রবার (৫ মে) দুপুরে লখপুর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ সহ স্থানীয় মানুষের কাছে পুজা রানী চন্দ্র নিজেকে মোছাঃ জান্নাতুল মাওয়া ঘোষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করার ভিডিও বার্তা ও নোটারী পাবলিকের এফিডেভিট পাঠান। এতে খুলনা জজ কোটের এ্যাডভোকেট শেখ মিজানুর রহমানের স্বার রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লখপুরের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন অর রশিদ।
তাঁর প্রেরিত খুলনা নোটারী পাবলিকের অপর একটি ঘোষণাপত্রে ভট্টখামার গ্রামের যুবক মিরাজুল ইসলামকে বিয়ে করার কথা উল্লেখ আছে। ঘোষণাপত্রে মিরাজুলের সাথে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক থেকে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার বিষয়ে বলা আছে।
দীর্ঘ সময়ের সম্পর্কের এক পর্যায়ে পরিবারের লোকজনের অজান্তে পুজা খুলনা জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হন এবং জনৈক মসজিদের ইমামের মাধ্যমে কালিমা শরীফ পাঠ করে মুসলিম হন। এ বিষয়ে পুজার ও মিরাজুলের পিতা মাতার কোন মন্তব্য পাওয়া যায়নি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, পুজা রানী চন্দ্র নামে একটি মেয়ের মিসিং ডায়েরী পেয়েছি। তাকে উদ্ধার করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION