1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে তীব্র তাপদাহে ঝরে পরেছে বিপুল পরিমান আম, কৃষি বিভাগের অসহযোগীতার অভিযোগ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জয়পুরহাটে তীব্র তাপদাহে ঝরে পরেছে বিপুল পরিমান আম, কৃষি বিভাগের অসহযোগীতার অভিযোগ

  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৯৬ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : আম চাষের ব্যাপক সাফল্যের জেলা রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ ও দিনাজপুরের দৃষ্টান্ত অনুস্মরন করে বানিজ্যিক ভাবে জয়পুরহাটেও শুরু হয় আম চাষ। শুরুতে গাছে গাছে আশাতীত পরিমান আম ধরলেও আম চাষের পূর্ব অজ্ঞিতা না থাকায় তীব্র খড়া মোকাবেলা করতে পারেননি
এখানকার আমচাষীরা।
ফলে টানা খড়া আর তীব্র তাপ দাহে ঝরে পরছে মূল্যবান ফলগুলো। এ ব্যাপারে কৃষি বিভাগের কোন সহযোগীতা না পাওয়ার অভিযোগ করেন আমচাষীরা।
জয়পুরহাট কৃষি সম্প্র্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসূমে আম বাগান, পতিত জায়গা, সরকারি রাস্তা-ঘাট ও ব্যাক্তিভাবে সৌখিন আমচাষীদের আবাদ, সব মিলিয়ে জেলায় ৭৬৬ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমচাষ হয়েছে। মৌসূমের শুরুর দিকে গাছে
গাছে বিপুল পরিমানে মুকুল আর সবুজ কচি আমের সমারোহ দেখে বুক ভরা আশা নিয়ে ছিলেন জয়পুরহাটের আমচাষীরা।
তারপর টানা খড়া ও তীব্র তাপদাহের কবলে পরে ঝরতে থাকে কাঁচা আমগুলো। বোঁটা শুকে অঝোড়ে ঝরে পড়ছে বিপুল পরিমানে আম।
ব্যাক্তিগত ভাবে অল্প পরিমান আমগাছে কেউ কেউ পানি ছিটিয়ে সামান্য পরিমান আম রক্ষা করতে পারলেও পূর্ব অভিজ্ঞতা না থাকায় হা হুতাস করছেন বাগান মালিকরা।
এ ব্যাপারে কৃষি বিভাগের কোন সহযোগীতা কিংবা পরামর্শও পাচ্ছেন না বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ আমচাষীরা।
তবে অভিযোগ অস্বীকার কৃষি বিভাগ জানায়, লোকবল কম স্বত্তেও এই প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করতে কৃষকদের মাঝে লিফলেট বিতরন ও দলীয় আলোচনা করা হয়েছে। অচিরে এ সমস্যা কাটানো যাবে বলে আশ্বাস দেন কৃষি বিভাগের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION