1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিচার না পেলে আত্মহত্যা করবো : কোটালীপাড়ার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

বিচার না পেলে আত্মহত্যা করবো : কোটালীপাড়ার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী

  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৬০ জন পঠিত

স্টাফ রিপোর্টার : “আমি মিঠুনের ফাসি চাই, যদি বিচার না পাই তাহলে আত্মহত্যা করবো” বলে হুমকী দিয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া পিনজুরী উচ্চ বিদ্যালয়ের গণ ধর্ষণের স্বীকার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া গ্রামে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

সরজমিনে জানা যায়, ভুক্তভোগী স্কুল ছাত্রী এলাকার সাবেক ইউপি সদস্য পলাশ পান্ডের বাড়ি মহোৎসব অনুষ্ঠানে গেলে প্রতিবেশি মহেন্দ্র ভাবুকের বখাটে ছেলে মিঠুন ভাবুক (২৩) এবং শচীন পান্ডের লম্পট ছেলে সত্য পান্ডে (২৪) পার্শ্ববর্তী ঘেরপাড়ে নিয়ে জোরপূর্বক ঐ ছাত্রীকে ধর্ষণ করে।

সুপ্রভা গাইন, গীতা গাইন, মিলন বাড়ৈ সহ একাধিক এলাকাবাসী জানান- মহোৎসবে পলাশ মেম্বরের বাড়িতে গেলে মিঠুন ও সত্য জোরপূর্বক মেয়েটিকে পলাশের ঘেরপাড়ে নিয়ে ধর্ষণ করেছে।

ভুক্তভোগী স্কুল ছাত্রীর সাথে কথা হলে তিনি তার মা, বাবা ও রফিকুল ইসলাম হাওলাদার সহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সাংবাদিকদের বলেন- মিঠুন আমার মুখে ওড়না পেচিয়ে জোরপূর্বক পলাশের ঘেরপাড়ে নিয়ে যায়, সেখানে আগে থেকে অবস্থানরত সত্য পান্ডে সহ দু’জনে আমাকে ধর্ষণ করে, আমি মিঠুনের ফাসি চাই, যদি বিচার না পাই তাহলে আত্মহত্যা করবো।

সাবেক ইউপি সদস্য পলাশ পান্ডে বলেন- এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ ব্যাপারে কথা বলার জন্য সাংবাদিকগন অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে না পেলেও মিঠুন ভাবুকের ফুফু কাজল ভাবুক জানান- আমি সকালে ঘটনা শুনেছি, এর বেশি কিছু বলতে পারবো না।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বিচিত্রা গাইন বাদী হয়ে মিঠুন ভাবুক ও সত্য পান্ডের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৮। তারিখ- ২৬/০৪/২০২৩ইং। এ বিষয়ে

কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন- অভিযোগ পাওয়ার পরে মামলা রুজু হয়েছে, তদন্ত চলছে, ভিক্টিমের ডাক্তারী পরিক্ষা ও সাক্ষাৎকার গ্রহনের জন্য গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION