1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টয়লেটের ট্যাংক থেকে গাইবান্ধায় ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার  - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

টয়লেটের ট্যাংক থেকে গাইবান্ধায় ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার 

  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৩৭০ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুরের নন্দিরভিটা গ্রামে নিখোঁজ ৮ মাসের শিশু আব্দুল্লাহর লাশ আজ মঙ্গলবার সকালে পাশের বাড়ির টয়লেটের ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী ও নিহতের পিতা মাহবুবুর রহমান জানান, স্ত্রী জোছনা বেগম সোমবার সন্ধ্যায় তার ৮ মাসের শিশু আব্দুল্লাহ কে ঘরের মধ্যে বিছানায় ঘুমিয়ে রেখে বাহিরে কাজ করতে যায়।
প্রায় ৫/১০ মিনিট পরে এসে দেখেন তার শিশু সন্তানটি বিছানায় নেই । সারারাত অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে আবারো খোজাখুজির এক পর্যায়ে তার পাশের বাড়ির টয়লেটের ট্যাংক এ  আব্দুল্লাহর লাশ দেখতে পান স্বজনরা। পরে পুলিশের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । থানা থেকে ময়না তদন্তের জন্য লাশটি গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ধরনের মর্মান্তিক শিশু হত্যার ঘটনায় নিহত শিশুর মা-বাবা আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গাইবান্ধা থানার ওসি মাহমুদুর রহমান জানান, ঘটনাটির তদন্ত করা হচ্ছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে, এখনো কাউকে গ্রেফতার করা হয়নি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION