1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় টাকা না পেয়ে পরিকল্পিত ভাবে দোকান ঘর ভাংচুর - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় টাকা না পেয়ে পরিকল্পিত ভাবে দোকান ঘর ভাংচুর

  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩৫৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে জায়গা জবর দখলের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে দোকান ঘর ভাংচুর করেছে এলাকার একটি কু-চক্রী মহল।

শুক্রবার সকালে উপজেলার পিড়ার বাড়ী (পূর্বপাড়) বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

সরজমিনে জানা যায়, শশীকর এলাকার আশীষ হালদারের নিকট থেকে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবস্থিত একটি জোড়া দোকান ঘর ক্রয় করিয়া দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিলেন এলাকার হরিপদ শিকদারের ছেলে বিমূল শিকদার (বিমল)। কয়েকদিন পূর্বে এলাকার কিছু কু-চক্রী তার কাছে টাকা দাবী করলে সে দিতে অস্বীকৃতি জানায়। তাতে ক্ষিপ্ত হয়ে উক্ত মহল টি ঘটনার দিন পূর্ব পরিকল্পিত ভাবে ঐ দোকান ঘরটি ভাংচুর করে।

নিত্যানন্দ মল্লিক, জ্ঞানেন্দ্র নাথ মল্লিক, সঞ্জিৎ মল্লিক, পঙ্কোজ মধু, বিনয় বালা, বিপ্লব বাড়ৈ সহ একাধিক এলাকাবাসী জানান- হরসিত মল্লিক, নির্মল বিশ্বাস তাদের লোকজন নিয়ে ঘর মালিককে কিছু না জানিয়েই দোকান ঘরটি ভাংচুর করেছে।

এ ব্যাপারে দোকান মালিক বিমূল শিকদার সাংবাদিকদের বলেন- আমার দোকানটি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবস্থিত, পিড়ারবাড়ী গ্রামের হরসিত মল্লিক এবং নির্মল বিশ্বাস কয়েকদিন পূর্বে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে, আমি টাকা দেইনি বলে তারা অমল বিশ্বাস, সহদেব মল্লিক, উত্তম মল্লিক, নির্মল মল্লিক, কালু বিশ্বাস সহ এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অবৈধ দখলদারদের সহযোগীতায় জায়গা দখলের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে আমার দোকান ঘরটি ভাংচুর করে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে, আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

তিনি আরো জানান- উক্ত চক্রটি এলাকায় এরকম ঘটনা একাধীকবার ঘটিয়ে আসছে।

এ ব্যাপারে অভিযুক্ত উত্তম মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- ঘরটি শশীকরের আশীষ হালদারের, ঘরটি ঝড়ে ভেঙ্গে পড়েছিলো, ইউএনও স্যার বলেছিলেন- শনি মন্দিরে যাওয়ার জন্য পথ করে দেব, তাই আমরা ঘরটি ভেঙ্গে সরিয়ে রেখেছি।

তিনি আরো জানান- উক্ত ঘরটি ক্রয়ের জন্য আমার ভাতিজা প্রশান্ত মল্লিক লিমন বায়না দিয়েছিলো, ঘরটি ভেঙ্গে আমরা কোন অন্যায় করিনি।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন-থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION