1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় জমে উঠেছে তরমুজ বাঙ্গীর হাট - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন

কোটালীপাড়ায় জমে উঠেছে তরমুজ বাঙ্গীর হাট

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৭২ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ার কলাবাড়ী ইউনিয়নে জমে উঠেছে সুস্বাদু রসালো মৌসুমী ফল তরমুজ এবং বাঙ্গীর হাট।

প্রতি বছরের ন্যায় এ বছরও অত্র জনপদের কালীগঞ্জ, নলুয়া, চকপুকুরিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় সারি সারি তরমুজ বাঙ্গীর স্তুপ সাজিয়ে বসে থাকতে দেখা যায় চাষীদের। যে দিকে দু-চোখ যায় মাঠের পর মাঠ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় সর্বাধিক চাহিদা সম্পন্ন এ ফল গুলো। এ যেন এক অন্য জগৎ। বেলা বাড়ার সাথে সাথে চাষীরা ক্ষেত থেকে কষ্টের ফসল তুলে নিয়ে আসে বাজারে। আড়ৎ গুলোতে দুর দুরান্ত থেকে আসতে থাকে পাইকাড়। হাক ডাকের মাধ্যমে শুরু হয় বেচা-কেনা। দিন শেষে নগদ টাকা পকেটে পুরে হাসি মুখে পরিবারের কাছে ফিরে যান চাষীরা।

সারাদেশে এ জনপদের তরমুজ বাঙ্গীর চাহিদা বেশী থাকায় বেচা-কেনা ও হয় ভালে।

চাষী- বিভাষ বাড়ৈ, তরুনী কান্ত বিশ্বাস, মেরাজ শেখ সহ অনেকেই সাংবাদিকদের বলেন- সরকারী কোন সহযোগীতা পাই না, লোন সুদ ব্যাজ ধার দেনা করে তরমুজ বাঙ্গীর চাষ করি, কষ্টের ফসল বিক্রি করে দেনা শোধ করতেই চলে যায় বেশিরভাগ টাকা, শেষ মেষ লাভ থাকে না।

ঢাকার পাইকাড় মোঃ শাহিন, দোহারের পাইকাড় অমল সাহা জানান- কালীগঞ্জের বাঙ্গী তরমুজের চাহিদা বেশি, আমরা দীর্ঘ কয়েক বৎসর যাবৎ এখানে মাল কিনতে আসি, এখানকার আই শৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষ জনক, আগে পথেই গাড়ীতে মাল পচে যেতো, পদ্মা ব্রিজ হওয়ায় অল্প সময়েই দুর দুরান্তে পৌছে যায় ট্রাক।

কালীগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য, জয়গুরু বানিজ্য ভান্ডারের সত্ত্বাধীকারী সাবেক ইউপি সদস্য মনি মোহন বল্লভ বলেন- প্রতিদিন এ এলাকা থেকে ৩-৪ শ ট্রাকে ৭-৮ কোটি টাকার ফল নিয়ে চলে যায় ঢাকা, নারায়নগঞ্জ, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে, দুর দুরান্ত থেকে আসা পাইকাড়দের থাকা খাওয়া এমন কি আর্থিক নিরাপত্তা ও দিয়ে থাকি আমরা, বাজার সৃষ্টি লগ্ন থেকে অদ্যবধি কোন অপ্রীতিকর ঘটনা এ এলাকায় ঘটেনি।

প্রমত্তা পদ্মায় ব্রিজ করে দেওয়ার জন্য অত্র এলাকার তরমুজ বাঙ্গী চাষী, বিক্রেতা, আড়ৎদার, পাইকাড়দের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এই বিশিষ্ট ব্যবসায়ী।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার নিটুল রায় বলেন- অত্র উপজেলায় গত বছরের চেয়ে এ মৌসুমে তরমুজ বাঙ্গীর ফলন ভালো হয়েছে, আবহাওয়ার কারনে কৃষক দাম কম পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION