1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে অব. সেনা সদস্যকে কুপিয়ে জখম - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাউফলে অব. সেনা সদস্যকে কুপিয়ে জখম

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২১৯ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার অব. সেনা সদস্য মো. আলতাফ হোসেনকে (৪২) ট্যাডা (মাছ মারার চল) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ওই সময় তাকে বাঁচাতে গেলে ছেলে সিফাত হোসেনকে (২২) পিটিয়ে আহত করা হয়।
বুধবার উপজেলার সদর১২নং বাউফল ইউনিয়নের গোসিংগা গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন যাবত একই এলাকার মিন্টু মৃধা’র জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছে অব. সেনা সদস্য আলতাফের সাথে। ঘটনার দুইদিন আগে আলতাফের ভোগ দখলীয় জমির বেড়া ভেঙ্গে ফেলে মিন্টু মৃধার ছেলে রাকিব হোসেন, একই বাড়ির আবু মুসা ও আজগর সুজন। এরপরে জমি সংক্রান্ত বিরোধের বিষয় আপোষ মিমাংসার সিদ্ধান্ত নেয় দুই পক্ষ। ঘটনার দিন নিজ ভোগ দখলীয় জমিতে কাজ করতে যায় অব. সেনা সদস্য আলতাফ ও তার ছেলে সিফাত হোসেন। তখন সেখানে এসে তাদের গালিগালাজ করতে শুরু করেন রাকিব হোসেন। এক পর্যায়ে আলতাফ ও রাকিব বাকবিতন্ডায় জড়ায়। তখন রাকিবের ডাকে তার মা রাজিয়া বেগম, চাচাতো ভাই আবু মুসা ও আজগর সুজন এসে ট্যাডা, রড ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে আলতাফকে। বাবাকে বাঁচাতে ক্ষেত থেকে দৌড়ে রাস্তায় এলে তাকেও বেধরক মারধর করে রাকিব গংরা।
অব. সেনা সদস্য মো. আলতাফ হোসেন বলেন, আমি সামরিক বাহিনীতে চাকরি করেছি। সবসময় সুশৃঙ্খল জীবনযাপন করেছি। আমি আমার নিজের জমিতে কাজ করতে গিয়েও নিরাপদ না। আমাকে ট্যাডা দিয়ে কোপালো, কতটা হিংস্র তারা যে আমার ছেলেকেও পেটালো। ঈদের পরে আমি মিমাংসা করবো বলেছি, তারা রাজিও ছিলো। কেনো এরকম হামলা করলো আমি বুঝতেই পারছি না।
এবিষয়ে জানতে অভিযুক্ত রাকিব হোসেনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে সংযোগ পাওয়া যায়নি। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সের চিকিৎসক মোসা. মারজানা আফরিন বলেন, তার শরীরের এক যায়গায় কাটা আঘাতের চিনহ পাওয়া গেছে। তিনি ভর্তি আছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, আমি কালকে একটু রাজনৈতিক ঝামেলার কারণে ব্যস্ত ছিলাম। লিখিত অভিযোগের বিষয়টি আমার জানা নেই। বাইরে আছি, থানায় গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION