1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মেম্বর রঞ্জিতের যোগসাজশে এসিল্যান্ড পরিচয়ে চাঁদাবাজি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কোটালীপাড়ায় মেম্বর রঞ্জিতের যোগসাজশে এসিল্যান্ড পরিচয়ে চাঁদাবাজি

  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৬৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বর রঞ্জিত মন্ডলের যোগসাজশে এসিল্যান্ডের নাম ভাঙ্গিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক সময়ে উপজেলার ধারাবাশাইল বাজারে এ ঘটনা ঘটে। সরজমিনে ধারাবাশাইল বাজারে গেলে, শ্রী হরি মিষ্টান্ন ভান্ডারের মালিক শুদেব বালা সাংবাদিকদের বলেন- গত বুধবার বিকেলে ৩ নং ওয়ার্ড মেম্বর রঞ্জিত মন্ডল আমার দোকানে এসে বলেন- চেয়ারম্যান আমাকে পাঠাইছে, এসিল্যান্ড স্যার তোমার সাথে কথা বলবে বলে মেম্বর তার মোবাইল দিয়ে এসিল্যাল্ড পরিচয় দানকারী ব্যক্তির সাথে আমাকে কথা বলিয়ে দেয়।

পরে কল করে এসিল্যান্ড পরিচয় দিয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে আমার কাছ থেকে বিকাশে ১৫ হাজার ২শ ২০ টাকা নেয়। অন্য দিকে, গনেশ পাগল মিষ্টান্ন ভান্ডারের মালিক কৃষ্ণ রায় জানান- গত বুধবার রঞ্জিত মেম্বর আমার দোকানে এসে তার মোবাইল দিয়ে এক ব্যাক্তির সাথে আমাকে কথা বলিয়ে দেয়, পরে অপর প্রান্ত থেকে সেই লোকটি আমার ফোনে কল করে এসিল্যান্ড পরিচয় দিয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে, অনেক অনুরোধের পর ২০হাজার টাকায় রাজি করে আমার স্ত্রীকে বিকাশের দোকানে পাঠাই , বিকাশ দোকানদার দিদার তালুকদারের সন্দেহ হলে টাকা পাঠাতে বাধা দেয়, এভাবেই বুঝতে পারি এটা ভুয়া এসিল্যান্ড চক্র। ভুয়া এসিল্যান্ডের মোবাইল নম্বর প্রদানকারী মেম্বর রঞ্জিত মন্ডল বলেন- আমাদের ইউপি চেয়ারম্যান তুষার মধু আমাকে নম্বর দিয়ে বলে, তোমার সাথে ভূমি অফিস থেকে কথা বলবে, পরে পরিষদের উদ্যোক্তা বিপ্লব হালদার ও চেয়ারম্যানের দেওয়া ঐ নম্বরটি দিয়ে বলে আপনার সাথে এসিল্যান্ড স্যার কথা বলবে।

পরিষদের উদ্যোক্তা বিপ্লব হালদার জানান- উক্ত নম্বর থেকে আমাকে কল করে এসিল্যান্ড পরিচয় দিয়ে জিজ্ঞেস করে বাজারে ভালো মিষ্টির দোকান আছে কি না, আরো বলে ওয়ার্ড মেম্বর কে কল করতে বলেন, তাই আমি রঞ্জিত মেম্বর কে উক্ত নম্বরটি দিয়ে কথা বলতে বলি। এ ব্যাপারে কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুষার মধুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমার ছেলে অসুস্থ্য আমি এখন ঢাকায় আছি।

এ বিষয়ে উপজেলা সহকরী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ সাইফুল ইসলাম বলেন- এটা ফৌজদারী অপরাধ এর বিচার আদলত করবে, কান্দি ইউপি চেয়ারম্যানের একটি লিখিত অভিযোগ আমি থানায় প্রেরণ করেছি। এলাকাবাসীর অভিযোগ- নারী কেলেঙ্কারী সহ রঞ্জিত মেম্বরের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION