1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে পুলিশ ক্যাম্পের ইনচার্জ কতৃক দিনমজুরকে মারপিট - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

অভয়নগরে পুলিশ ক্যাম্পের ইনচার্জ কতৃক দিনমজুরকে মারপিট

  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩৮০ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার বাশুয়াড়ী পুলিশ  ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুর রহমানের হাতে মারপিটসহ অপমানিত হয়ে মিলন (৩০) নামের এক দিনমজুর যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ৩ এপ্রিল সন্ধ্যায় উপজেলার বাশুয়াড়ী দিঘির পশ্চিম পার্শে এ ঘটনা ঘটেছে।
বর্তমানে ওই যুবক অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এর আগে ওই দিনমজুর মিলনের স্ত্রী অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ক্যাম্পের  এস আই আমিনুর রহমান ওই যুবককে ক্যাম্পে নিয়ে মারপিট ও তার মা বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এছাড়া দুপুরে ওই যুবককে বাড়িতে না পেয়ে তার পিতাকে ক্যাম্পে এনে আটকে রাখেন এসআই।
যদিও বাশুয়াড়ী ক্যাম্পের এসআই আমিনুর রহমানের দাবি অভিযোগের প্রেক্ষিতে অভিভাবকসহ স্থানীয় মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তার লিজাসহ এলাকার গণ্যমাगा ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করে দেয়া হয়েছে। কাউকে মারপিট বা গালিগালাজ করা হয়নি।
তবে এস আই আমিনুর রহমানের বিরুদ্ধে ওই দিনমজুর যুবককে মারপিট, তার পিতাকে আটকে রাখা ও মা-বাবাকে অপমানজনক ভাষা ব্যবহারের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন শুভরাড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তার লিজা।
তিনি জানান, তার সামনেই আইসি আমিনুর রহমান দিনমজুর মিলনকে বাশের লাঠি দিয়ে পিটিয়েছে এবং তার মা-বাবাকে অকথ্য ভাষা ব্যবহার করেছেন। দিনমজুর মিলন উপজেলার বাগুয়াড়ী গ্রামের হালিম বিশ্বাসের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন মিলনের অভিযোগ, তার স্ত্রী ঝুমুর বেগমের সাথে বিয়ের পর থেকেই মনোমালিন্য চলে আসছে। ইতিপূর্বে মনোমালিন্যের বিষয় নিয়ে তাদের মাঝে ছাড়াছাড়িও হয়। এ ঘটনার পর তার স্ত্রী ঝুমুর বেগম খুলনা আদালতে যৌতুক মামলা করেন। একপর্যায়ে মামলা মিমাংসা করে পূণরায় উভয় পরিবারের সম্মতিতে সংসার শুরু করে তারা। কিন্তু কিছু দিনের মধ্যে পুণরায় মনোমালিন্য শুরু হয়। মানোমালিন্যের জের ধরে সম্প্রতি তার স্ত্রী খুলনায় বাবার বাড়িতে চলে যায়। এ ঘটনায় দিনমজুর মিলন তার স্ত্রীর বিরুদ্ধে টাকা পয়সা ও কাপড়- চোপড় নিয়ে কাউকে না বলে চলে গেছে মর্মে বাগুয়াড়ী পুলিশ ক্যাম্পে একটি অভিযোগ করেন। পক্ষান্তরে মিলনের স্ত্রী ঝুমুর বেগমও একই পুলিশ ক্যাম্পে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবিসহ নারী নির্যাতনের অভিযোগ করেন।
এ ঘটনায় গতকাল সোমবার বাশুয়াড়ী পুলিশ মিলনের বাড়িতে যায়। এসময় মিলন দিনমজুরের কাজে বাইরে থাকায় বাড়িতে না পেয়ে তার পিতা হালিম বিশ্বাসকে ক্যাম্পে এনে আটকে রাখে। এবং ছেলেকে হাজির না করলে তাকে কোর্টে চালান করে দেবেন বলে হুমকি দেন। এক পর্যায়ে স্থানীয় সরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তার লিজার জিম্মায় হালিম বিশ্বাসকে ছেড়ে দেয় পুলিশ।
পরে বিকেলে মিলন বাড়ি ফিরলে তাকে নিয়ে তার মা-বাবাসহ মহিলা ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্যাম্পে যান। ক্যাম্পের এসআই উভয়কে নিয়ে শালিস মিমাংসার আলোচনার এক পর্যায়ে মিলনের মা-গালিগালাজ করেছে। যা মিলন সহ্য করতে পারেনি। ফলে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
এব্যাপারে সমস্ত অভিযোগ অস্বীকার করে বাশুয়াড়ী ক্যাম্পের ইনচার্জ এসআই  আমিনুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ক্যাম্পে ডেকে এনে বুঝিয়ে শুনিয়ে মিমাংসা করে দিয়েছি। কাউকে অপমান ও মারপিট করা হয়নি। বিষপানের খবর শুনে তাৎক্ষনাত মিলনের বাড়িতে গিয়ে খবর নিয়েছি।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম শামীম হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION