1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভিজিডির চাল আত্মসাতে বরখাস্ত কোটালীপাড়ার ইউপি সদস্য ইয়াকুব - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

ভিজিডির চাল আত্মসাতে বরখাস্ত কোটালীপাড়ার ইউপি সদস্য ইয়াকুব

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩৪৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার : সরকার কর্তৃক হতদরিদ্র্যদের জন্য খাদ্য সহায়তার আওতায় প্রদত্ত ভিজিডি কার্ড আটকে রেখে চাল আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একাধিক বার নির্বাচিত সদস্য ইয়াকুব আলী শেখ (৪০)।

জানা যায়, সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম বদলের সময়ে প্রায় দুই বছর যাবৎ উক্ত সদস্য কয়েকজন হতদরিদ্রের কার্ড আটকে রেখে চাল আত্মসাত করে আসছিলেন।

চেয়ারম্যান পরিবর্তনের পর বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী- পারভিন বেগম, রহিমা বেগম, বাসনা বেগম ও পাকিজা বেগম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির দীর্ঘ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ইউপি সদস্যকে সাময়িক বরখাস্তের আদেশ দেন স্থানীয় সরকার মনন্ত্রালয়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন, ইয়াকুবের বাবা একজন গরিব লোক ছিলেন, ইয়াকুব ছোট বেলা থেকে ভাঙ্গাড়ি মালের গাওয়াল করত, মেম্বার হয়ে সে এখন চোখে চশমা দামী পোশাক পরে, ব্যাঞ্চন সিগারেট খায় এগুলি আসে কোথা থেকে।

এ ব্যাপারে উক্ত বরখাস্তকৃত ইউপি সদস্য ইয়াকুব আলী শেখ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কিন্তু পরিষদে এখনো কোন কাগজ আসেনি, রায়ের বিরুদ্ধে আমি আপিল করবো।

এ বিষয়ে কুশলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহামুদ (কালু) বলেন- যাহারা দুস্থদের মাল চুরি করে তাদের দায়ভার কে নেবে, ইউপি সদস্য ইয়াকুব কে সাময়িক বরখাস্ত করায় আমি সরকার কে ধন্যবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION