1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগ - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগ

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৪০৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডাঃ নন্দা সেন গুপ্তা’র বিগত দুই মাস আগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বদলী হয়।

তিনি পদোন্নতি ও বদলী না হয়ে গত ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে স্ব-পদে বহাল থাকার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় বরাবর একটি আবেদন করেন।

এ ঘটনায় অনেকেই মন্তব্য করেন- টিএইচএ কোটালীপাড়া হইতে যেতে চান না। উক্ত হাসপাতালের ডাঃ মুনমুন সাহা (এ্যানেস্থেসিয়া), ডাঃ প্রভাষ মন্ডল (এ্যানেস্থেসিয়া), হাসপাতাল সহ ১৫-১৬ টি ক্লিনিকে প্রাইভেট বানিজ্য করেন। এবং ডাঃ মুনমুন সাহা ও প্রভাষ মন্ডল একই ভিজিটিং কার্ডে দুই জনের নাম ব্যবহার করেন। এ ছাড়াও মুনমুন সাহা হাসপাতালের সরকারী প্যাডে রুগীর ব্যবস্থাপত্রে ব্যাক্তিগত সিল ব্যবহার করেন।

এদের সঙ্গে কথা বলে জানা যায়- টিএইচএ’র নির্দেশে এই কাজ করেন, এবং তাদের কাছ থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করেন। এতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয় হতদরিদ্র্য ও সাধারন মানুষ। এ ছাড়াও জনৈক আরিফ শেখ (৪০) কে দিয়ে ডাঃ মুনমুন সাহা সিজার করান। যাহার কোন একাডেমিক ও ডাক্তারী সনদ নেই। ডাঃ মুনমুন সাহা মাসিক ৪০ হাজার টাকা বেতন দেয় উক্ত ভুয়া ডাক্তার কে।

এ ভাবেই চলছে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভুক্তভোগী শেফালী (৩০), নমিতা (৩৫), ফাতেমা (২৫) সহ অনেকে সাংবাদিকদের জানান- আমরা জানি আরিফ শেখ একজন সার্জিক্যাল ডাক্তার।

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ইব্রাহিম মোল্লাকে অফিসে গিয়ে পাওয়া জায়নি।

অনেকে বলেন- গোপালগঞ্জ অবস্থিত তার নিজ সার্জিক্যাল ক্লিনিক নিয়ে ব্যাস্ত থাকেন তিনি। ডাঃ নন্দা সেন গুপ্তা কি এতো মজা পেয়েছেন যে, তিনি কোটালীপাড়া হাসপাতাল ছাড়তে চান না।

আরো অভিযোগ উঠেছে- শাহিনুর বেগম, দুলাল, অহিদুল সহ ৬/৭ জন কে হাসপাতালে ভর্তি রেখে তাদের দিয়ে হাসপাতাল ও বাসা বাড়ীতে কাজ করান। ভর্তি রুগীর মাসিক টাকা তুলে তাদের কিছু কিছু করে দেন। যাহা সম্পুর্ন আইন পরিপন্থি।

আরো জানা গেছে- ৪র্থ শ্রেণীর কর্মচারী রীতা মৈত্রের নামে বাসা বরাদ্দ নিয়ে গীতা নামে একজন ২য় শ্রেণীর কর্মচারী বসবাস করে আসছেন। ইহাতে দীর্ঘদিন সরকারী অর্থ ফাকি দেওয়া হচ্ছে। একটি সূত্র জানায়- হাসপাতালের বিদ্যুৎ মিটার থেকে কয়েকটি কোয়াটারে অবৈধ সংযোগ ব্যবহৃত হচ্ছে।

এতে সম্পুর্ন বিল হাসপাতালের উপর চাপছে। এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তার সাথে কথা হলে তিনি বলেন- এ সব অভিযোগ মিথ্যা, আমার হাসপাতাল কে হেয় প্রতিপন্ন করার জন্য কতিপয় ক্লিনিক ব্যবসায়ী এ অভিযোগ এনেছেন।

এ বিষয়ে সিভিল সার্জন গোপালগঞ্জ ডাঃ নিয়াজ মোহাম্মদ এর সাথে সরাসারি কথা হলে, এই সকল অভিযোগের ছবি প্রমানাদি দেখালে তিনি- তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। এ ঘটনায় কোটালীপাড়া বাসী উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION