1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জে ভেটনারি সার্জন সোহাগের ভুল চিকিৎসায় গবাদিপশুর মৃত্যুর অভিযোগ - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

বাকেরগঞ্জে ভেটনারি সার্জন সোহাগের ভুল চিকিৎসায় গবাদিপশুর মৃত্যুর অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩০৬ জন পঠিত

মাসুদুর রহমান মোর্শেদ, বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গরুটি মারা যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির অভিযোগ তুলে প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন ঢাপর কাঠি গ্রামের বাসিন্দা সাবেক প্রধান শিক্ষক আব্দুল গনি মাস্টার।

ভুল চিকিৎসায় গরুর মৃত্যুর অভিযোগের তীর
বরিশালের বাকেরগঞ্জের উপজেলা ভেটনারি সার্জন ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম সোহাগের বিরুদ্ধে।

ভুল চিকিৎসায় গরুর মৃত্যুর অভিযোগের বিষয়ে গনি মাস্টার সাংবাদিকদের জানান, আমি সোহাগ ভাইকে তিন দিন আগে ফোন দেই তাকে গরুর অসুস্থতার খবর জানাই সে তিনদিন পর আমার এলাকায় অন্য কাজে এসে আমাকে ফোন দেয় আমি তাকে না করলেও সে আমার বাড়িতে এসে গরু দেখার কথা বলে নিজের ব্যক্তিগত ব্যাগ থেকে আমার গরুটি কে একটি ইনজেকশন দেন। ইনজেকশনটি দেবার পর ছটফট করতে করতে পাঁচ মিনিটের মধ্যে গরুটি মারা যায়, গরুটি মারা যাওয়ার পরও সে আমার কাছ থেকে ১০০০ টাকা নিয়ে সরে পড়েন। গরুর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটনারি হাসপাতালের সার্জন সোহাগের অফিসের তিন দিন ঘুরেও চার দিনে তার দেখা মিলে, তিন দিন আপনার অফিসে আপনাকে পাওয়া যায়নি অফিস টাইম কোথায় ছিলেন ক্ষোভের সঙ্গে বললেন আমাদের অনেক কাজ থাকতেই পারে আমাদের কাছে তথ্য আছে আপনি অফিস টাইমে রেখে বিভিন্ন জায়গায় গরুর চিকিৎসা দিকে থাকেন আপনার চিকিৎসায় একটি গরু মারা গেছে তিনি বললেন গরুটা অসুস্থ হয়েছিল আমার সামনে মারা গেছে তবে গরুর হাটের অসুখ ছিল সরকারের ওষুধ কেন ব্যাগে নিয়ে ঘুরেন ভাই ওটা সরকারি ওষুধ ছিল না ওটা ছিল কোম্পানির সেম্পল, আপনার চিকিৎসায় গরুটি মারা গেছে দায় কার, উত্তর মেলেনি। অনুসন্ধানে জানা যায় ভেটেনারি সার্জন সোহাগ তার কাছে সরকারি সেবার চাইতে মোবাইল সেবাকে সে অগ্রাধিকার দিয়ে চলেন। ফোন আসলেই উপজেলার কাছাকাছি তার ভিজিট ১ হাজার টাকা মোটরসাইকেল ভাড়া ৫০০ টাকা সরকারি ওষুধে যা আসে এর কম বেশি কেউ দিতে চাইলে তার সাথে খুব খারাপ আচরণ করে সে বিসিএস ডাক্তার হিসাবে তার ক্ষমতা দেখাতে চায়।

অভিযোগের বিষয় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে কেউ এখনো অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION