1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৯১ জন পঠিত

স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনের সূচনা হয়।

পরে জাতীর পিতার প্রতিকৃতি এবং মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রোদ্ধা জানান- উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকাল সাড়ে ৮ টায় শেখ লুৎফর রহমান সরকারি কলেজ মাঠ চত্তরে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবস কুচকাওয়াজের আনুষ্ঠানিক সালাম গ্রহন করেন অনুষ্ঠানে আগত অতিথীবৃন্দ।

বেলা এগারোটায় শিল্পকলা চত্তরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

বাদ যোহর দেশ ও জাতীর শান্তি কামনায় মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোড়ায় বিশেষ প্রার্থনা করা হয়। বিকালে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। এ সময় অন্যদের মধ্যে- সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধানর সম্পাদক আয়নাল হোসেন শেখ, অধ্যক্ষ ডঃ এনায়েত বারী, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, নব নির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক কমান্ডার হাজী লুৎফর রহমান শেখ, হাজী আঃ মালেক সরদার, ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, বীর মুক্তিযোদ্ধা- আবুল কালাম আজাদ, আঃ মান্নান শেখ, তৈয়াবুর রহমান সরদার, মোদাচ্ছের হোসেন ঠাকুর প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগের দিন শনিবার সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে ভয়াল ২৫ মার্চ কালরাতে সকল শহীদদের স্বরণে মোমবাতী প্রজ্জ্বলনের পর ১ মিনিট নিরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION