1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় পরকীয়ার জেরে গৃহ বধুর বীষ পানে আত্মহত্যা - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় পরকীয়ার জেরে গৃহ বধুর বীষ পানে আত্মহত্যা

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৭১ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরকীয়া সম্পর্কের জের ধরে দুই সন্তানের জননী অনিতা হালদার (৩০) নামের এক গৃহবধু বীষ পানে আত্মহত্যা করেছে। সে উপজেলার বটবাড়ী গ্রামের বিশ্বনাথ হালদারের স্ত্রী।

সরজমিনে জানা যায়, প্রতিবেশী খালেক শিকদারের ছেলে তিন সন্তানের জনক তানভির শিকদার (৩৫) এর সাথে নিহত গৃহবধুর দীর্ঘদিন যাবৎ পরকীয়া সম্পর্ক চলে আসছিল।

নিহতের স্বামী বাড়ী না থাকার সুযোগে গত সোমবার রাত ৩ টায় নিজ গৃহে অবৈধ মেলা মেশা কালে পরকিয়া প্রেমিক তানভির কে সহ হাতেনাতে ধরে মহিলাকে মারপিট করে তানভিরের স্ত্রী আকলিমা বেগম, পিতা খালেক শিকদার, চাচা আলমগীর শিকদার, ছেলে মেয়ে সহ পরিবারের লোকজন।

খবর পেয়ে রাজমিস্ত্রী স্বামী বিশ্বনাথ হালদার সকালে বাড়ী ফিরে কথা কাটাকাটির এক পর্যায়ে মান সম্মান রক্ষার্থে স্ত্রী বীষ পানে আত্মহননের পথ বেছে নেয়। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে । অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধায় পথিমধ্যে এ্যাম্বুলেন্সে মৃত্যু হয় অনিতার।

মিনা হালদার, রেখা হালদার, মিলি হালদার সহ অসংখ্য এলাকাবাসী সাংবাদিকদের বলেন- তানভিরের সাথে অনিতার দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্ক চলে আসছিলো, একাধিকবার হাতেনাতে ধরা খেলেও সালিশ বৈঠকে কোন প্রকার শুরাহা করতে পারেনি বিষয়টি, সর্বশেষ সোমবার রাতে দুজনে নিজ ঘরে হাতেনাতে ধরা খেয়ে মান সম্মানের কথা বিবেচনা করে বীষ খায় অনিতা, তানভিরের কারনেই অনিতা আত্মহত্যা করেছে, আমরা প্রশাসনের কাছে এ ঘটনার শুষ্ঠু বিচার চাই।

এ ব্যপারে কথা বলার জন্য অভিযুক্ত তানভিরের বাড়ী গিয়ে পাওয়া না গেলেও তার চাচা আলমগীর শিকদার মুঠোফেনে জানান- আমার ভাই খালেক শিকদারের ছেলে তানভিরের সাথে অনিতার দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্ক চলে আসছিল।

এ ব্যপারে নিহতের স্বামী বিশ্বনাথ হালদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- আমি আসুস্থ, এখন কথা বলতে পারব না।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন- লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, নিহতের স্বামী বাদী হয়ে থানায় একটি অপ মৃত্যুর মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION