1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি বালিয়াকান্দি উপজেলার ৫২০ টি পরিবার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি বালিয়াকান্দি উপজেলার ৫২০ টি পরিবার

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৩৪ জন পঠিত

আদম আলী, রাজবাড়ী : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর।বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হবার পর তিনি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসাবে বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত করেছেন।

বঙ্গবন্ধুই প্রথম ১৯৭২ সালের ২০ জানুয়ারী নোয়াখালী জেলার চরপোড়াগাছা গ্রাম পরিদর্শনে গিয়ে সর্বপ্রথম ভূমিহীন -গৃহহীন অসহায় মানুষের পূনবাসনের জন্য নির্দেশনা প্রদান করেন। এরই পরিপেক্ষিতে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবে না বলে ঘোষনা দেন। এবং ১৯৯৭ সাল থেকে এ লক্ষ্যে আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করেন।

জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের  জন্ম শত বার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষে একজন মানুষও ভূমিহীন -গৃহহীন থাকবে না বলে ঘোষনা দেন। এবং সারাদেশে মোট ২ লাখ ৩৫ হাজারের অধিক ঘর উপহার দেন।
সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ৪ টি পর্যায়ে ৫২০ টি পরিবারকে  প্রধান মন্ত্রী ২ শতাংশ জমিসহ সেমিপাকা ঘর উপহার দেন। বালিয়াকান্দির উপজেলায় নির্মিত ৫২০ টি ঘরের মধ্যে নবাবপুর ইউনিয়নের ৯৫ টি, বহরপুর ইউনিয়নে ৬৫ টি, জামালপুর ইউনিয়নে ৮৭ টি,ইসলামপুরে ৯৪ টি, নারুয়া ৬৭ টি, জঙ্গল ইউনিয়নে ৪৭ টি এবং বালিয়াকান্দি সদর ইউনিয়নে ৬৫ টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন।
সরেজমিনে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী আশ্রায়ন প্রকল্প গিয়ে   দেখা যায় সেখানে অত্যান্ত সুন্দর একটি জায়গায় এই আশ্রায়নটি অবস্থিত। উপজেলা সদরের একদম সন্নিকটে অবস্থিত, যার তিনদিক দিয়ে যোগাযোগের রাস্তা রয়েছে। এই আশ্রাযনে ৩০ টি পরিবার বসবাস করছেন। আশ্রায়নের উপকার ভোগী ঝুমুর এর সাথে কথা বলার সময় তিনি বলেন শেখের বেটির মন অনেক বড়। বাপের মত তিনিও গরিব মানুষের খোজ রাখেন।
আমি আগে আমার প্রতিবন্ধি সন্তানকে নিয়ে রেলের জায়গায় ঝুপড়ি ঘরে বসবাস করতাম। এমন পাকা ঘরে ঘুমাতে পারবো, বিদ্যুতের আলো ঘরে জ্বলবে তা কখনো ভাবতে পারি নি। এটা শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে, আমি তার জন্য মন থেকে দোয়া করি।
অন্যান্য পরিবারের সাথে আলাপকালে তারাও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা সহ একই অনুভূতি প্রকাশ করেন। একই চিত্র দেখা যায় জামালপুর। রহমতপুর আশ্রায়ন প্রকল্পে ও আশ্রায়নের উপকারভোগী বিউটি বলেন আমি প্রতিবন্ধি। মা-বাবা কেউ নেই। বিয়ে হয় নাই। জামালপুর বাজারের পাশে ঝুপড়ি ঘরে থাকতাম। বাজারে কাজ করে খাইতাম। এমন ঘরে থাকতে থাকবো, স্বপ্নেও ভাবিনি। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর জানান তার ইউনিয়নের ৪ টি পর্যায়ে ৯৫ টি ঘর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে এই অসহায় মানুষ গুলোর মুখে ফুটেছে হাসি।  তারা সব সময় প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
এখানকার প্রত্যেকটি পরিবারের খোজ খবর আমি নিয়মিত রাখি। অনেক পরিশ্রমের ফসল আজকের এই সুন্দর আশ্রায়ন। এরা আমার আপনজন।
আশ্রায়ন সংক্রান্ত উপজেলা ট্রাক্সর্ফোস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন এ উপজেলায় ৫২০ টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। ঘরগুলো পেয়ে এই অসহায় মানুষগুলো নতুন করে বেঁচে থাকার অবলম্বন খুজে পেয়েছেন। তিনি আরও বলেন আমি সব সময় এই পরিবারগুলোর খোঁজ খবর রাখছি। আশ্রায়ন ২ প্রকল্পের এই ৫২০ টি পরিবারের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION