1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ভূয়া কোম্পানিতে চাকরির প্রলোভনে ১২৩জনের জামানত গ্রহণ করে উধাও এক প্রতারক - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অভয়নগরে ভূয়া কোম্পানিতে চাকরির প্রলোভনে ১২৩জনের জামানত গ্রহণ করে উধাও এক প্রতারক

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৯ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর :  যশোরের অভয়নগরে অর্কিড মার্কেটিং কোম্পানী নামের একটি ভুয়া প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ১২৩জনের  কাজ থেকে ১,৫৭০/= টাকা হারে জামানত গ্রহণ করে তাদেরকে নিয়োগ দিয়ে দুই মাস কাজ করিয়ে তাদের বেতনভাতা না দিয়ে কোম্পনিটি লাপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী শতাধিক নারী ও পুরুষ চাকুরিরত যুবক-যুবতীরা নওয়াপাড়ার ক্লিনিকপাড়ার মহলদার ভবনে অবস্থিত অর্কিড মার্কেটিং অফিসের সামনে দাঁড়িয়ে আহাজারি করে জানান, এই ভুয়া কোম্পানির চেয়ারম্যান পরিচয়দানকারী মো. মাহবুবুর রহমান নামের ব্যক্তিটি আমাদের ১২৩জনের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পর আমাদের সাথে প্রতারণা করেছে। তাছাড়া দুই মাস কাজ করিয়ে আমাদের বেতনভাতা না দিয়ে অফিস বন্ধ করে পালিয়েছে।
কোম্পানিতে চাকুরি করা খুলনার জেনারেল ম্যানেজার মো. মেহেদী হাসান মোবাইল ফোনে জানান, বিষয়টি নিয়ে আমি থানায় মামলা করতে এসেছি।
সরেজমিনে অফিসটিতে গিয়ে দেখা যায়, অফিসটি তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে।
অর্কিড মার্কেটিং কোম্পানির চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION