1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাট মাঠে মাঠে দুলছে সোনালী ধান - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

লালমনিরহাট মাঠে মাঠে দুলছে সোনালী ধান

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৫০৫ জন পঠিত

লালমনিরহাট থেকে মো.হাসমত উল্ল্যাহ,

লালমনিরহাটের ৫টি উপজেলা দেশের সীমান্তবর্তী উত্তরের ৪৫টি ইউনিয়নের মাঠে মাঠে এখন কৃষকের সোনালী ধানের পাকা শীষ বাতাসে দোল খাচ্ছে। মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের পাকা শীষ! সোনালী ধানের পাকা শীষে ভরে উঠেছে মাঠ। সেই সাথে রঙিন হয়ে উঠছে প্রান্তিক চাষিদের স্বপ্ন। মাঠ জুড়ে এখন সোনালী ধানের পাকা শীষের ছড়াছড়ি। লালমনিরহাটের ৫উপজেলায় এর মধ্যে কৃষকরা ধান কাটা শুরু করেছেন। অগ্রহায়ণ মাস পড়লেই পুরোদমে আমন ধান-মাড়াই শুরু করবেন তারা। চলতি মৌসুমে সময় মতো বৃষ্টি এবং অনুকূল আবহাওয়া থাকায় অন্যান্য বছরের চেয়ে আমন আবাদ ভালো হয়েছে। এবং কিছু কিছু এলাকায় অতি বৃষ্টির করনে ধান নষ্ট হয়ে গেছে।
এসব এলাকার মাঠগুলোতে যতদূর চোখ যায় চারদিকে শুধু সোনালী পাকা ধানের  ফসলের সমারোহ। পুরো মাঠ যেন সোনালী রঙে সেজেছে। মাঠে গেলে বাতাসের দোলে মন-প্রাণ জুড়িয়ে যায়। চলতি মৌসুমে মাঠে অন্যসব বছরের চেয়ে ধানের শীষ ভালো হয়েছে। আশা করা যাচ্ছে এবার ধানের বাম্পার ফলন হবে।লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতির পাড় গ্রামের ইব্রাহিম আলী বলেন, আবহাওয়া যদি ভালো থাকে তাহলে শতভাগ ফসল ঘরে তোলা যাবে।
লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা সিফাত জাহান বলেন, বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন ধরণের কাজ করে আসছি। কৃষকরা যাতে লাভবান হতে পারে এবং কোন প্রকার সমস্যায় না পড়েন এ জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। আশা করি বিগত মৌসুমের মতো এবারও আমন ধানের বাম্পার ফলন হবে। এতে কৃষক অনেকটা লাভবান হবে বলেও আশা করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION