1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন - Bangladesh Khabor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত বাউফলে নদী-কৃষিজমি কেটে তিন চুল্লি, কালো ধোঁয়ায় বিপর্যস্ত বগার মানুষ! সোনারগাঁয়ে ৫টি চুনা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সালিশের মাধ্যমে চোরাই মোবাইল উদ্ধার, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

মানিকগঞ্জে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন

  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৭৭২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। আদালতে দাখিল করা হয়েছে অভিযোগপত্র।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় মানিকগঞ্জ জেলা পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকালে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়ার বাসিন্দা দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা করেন এবং আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও জবানবন্দিতে হত্যায় দায় স্বীকার ও কারণ জানান রুবেল।

জবানবন্দি অনুযায়ী, শনিবার রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে বাড়ির ফুলবাগানে রাখা দা দিয়ে নিজ ঘরে ঘুমন্ত স্ত্রী ও দুই মেয়ের মাথার মাথার পেছনে আঘাত করেন এবং বালিশচাপা দেন। এরপর সেই দা দিয়ে স্ত্রী লাভলী আক্তার, মেয়ে ছোঁয়া ও কথাকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। ঋণে জর্জরিত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন রুবেল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে তিন নিহতদের ময়নাতদন্ত হয়। এছাড়া আটককৃত আসাদুজ্জামান রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা করেছেন নিহত লাভলি আক্তারের বাবা মো. সাইজুদ্দীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION