1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জে ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরা চালু - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

মানিকগঞ্জে ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরা চালু

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৩৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহীর পর মানিকগঞ্জেও ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরা চালু করেছে জেলা পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি)দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

জেলা পুলিশ সূত্র জানায়, প্রথমবারের মতো ট্রাফিক বিভাগকে আটটি ক্যামেরা দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার ৭৫ ট্রাফিক পুলিশসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বরত পুলিশ সদস্যদেরও বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে। এ ক্যামেরা জিপিএসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, উন্নত দেশের পুলিশের মতো এই বডিওর্ন ক্যামেরা সংযোজনের মাধ্যমে প্রযুক্তিগত কার্যক্রমে জেলা পুলিশ আরও একধাপ এগিয়ে গেল। এর ফলে পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে। সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তে সহায়তা করবে বলেও জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান ও জেলা ট্রাফিক পুলিশের প্রধান কে এম মেরাজ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION