1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জের দুর্গম চরাঞ্চলে নীরব কৃষি বিপ্লব - Bangladesh Khabor
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
এমপি হচ্ছেন এনসিপির মাহমুদা মিতু সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে, সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষিমন্ত্রী বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

মানিকগঞ্জের দুর্গম চরাঞ্চলে নীরব কৃষি বিপ্লব

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মানিকগঞ্জের দুর্গম চরাঞ্চলে আগে যেখানে হাতেগোনা কয়েকটি ফসল চাষাবাদ হতো, সেখানে এখন সবজিসহ প্রায় সবধরনের ফসল আবাদ হচ্ছে। বহু অনাবাদি জমি এসেছে আবাদের আওতায়। বর্তমানে কৃষিতে নির্ভর করেই সুদিনের স্বপ্ন বুনছেন নদী ভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা চরের মানুষগুলো।

একসময় চরাঞ্চল মানেই ছিলো ধূ-ধূ বালুচর। মূলভূখণ্ড থেকে বিছিন্ন এক জনপদ। চিরচেনা সেই রূপ এখন পাল্টেছে। বিস্তীর্ণ জমিতে চাষাবাদ হচ্ছে নানা ফসলের। মানুষের হাড়ভাঙা পরিশ্রমে অনাবাদি জমি এসেছে আবাদের আওতায়।

মানিকগঞ্জের দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলায় পদ্মা যমুনার ৩১টি চরে রয়েছে মানুষের বসতি। এসব চরে আগে হাতেগোনা কয়েকটি ফসল হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে বিভিন্ন খাদ্যশষ্য। চাষাবাদ হচ্ছে তেলজাতীয় ফসল ও সবজি। কৃষিতে সুদিন ফিরলেও চরের মানুষের আতঙ্ক নদী ভাঙন নিয়ে।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবু মো. এনায়েত উল্লাহ জানালেন, চরে মোট জমির পরিমাণ প্রায় ২৬ হাজার হেক্টর। এর প্রায় ৬০ ভাগই এসেছে আবাদের আওতায়। মাটি উর্বর হওয়ায় ফলনও হচ্ছে ভালো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION