1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় মৃত্তিকা অফিসের উদ্যোগে বিনামূল্যে দেড় হাজার চারা বিতরণ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বগুড়ায় মৃত্তিকা অফিসের উদ্যোগে বিনামূল্যে দেড় হাজার চারা বিতরণ

  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৫৫৫ জন পঠিত
মোঃ সবুজ মিয়া বগুড়া: প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি মাটির সুষ্ঠু ব্যবহার ও পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার বগুড়ার আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ এ সর্বস্তরের মানুষের মাঝে বিনামূল্যে প্রায় দেড় হাজার চারা বিতরণ করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে সকলের মাঝে বিভিন্ন ধরণের গাছের চারা বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সোনার বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির যেন সুষ্ঠু ব্যবহার হয় আর সেক্ষেত্রে বৃক্ষরোপন কিংবা পারিবারিক পুষ্টি চাহিদা নিশ্চিতে সবজি চাষ উত্তম সিদ্ধান্ত। তিনি সকলকে নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণের লক্ষ্যে অনুপ্রাণিত করেন এবং মেলা প্রাঙ্গণে সুন্দর এই উদ্যোগের জন্যে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার বগুড়ার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা যথাক্রমে খাইরুল ইসলাম ও আব্দুল হাকিম সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION