1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘বঙ্গবন্ধু বই পড়তেন এবং পড়তে উৎসাহিত করেছেন’ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

‘বঙ্গবন্ধু বই পড়তেন এবং পড়তে উৎসাহিত করেছেন’

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সম্পর্কিত ১০০টি বই বিতরণ করেছেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।

শনিবার রাতে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অমর একুশে বইমেলায় জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলামের ‘চেতনা ৭১’ স্টল থেকে বই কিনে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন তিনি।

বই বিতরণকালে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বই পড়তেন, লিখতেন ও সকলকে বই পড়তে উৎসাহিত করতেন। বঙ্গবন্ধুর লেখা বই সর্বজন স্বীকৃত। একটি বই মানুষের ভাল বন্ধু, তেমনি একজন ভাল বন্ধু একটি লাইব্রেরি সমান।

বই বিতরণকালে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান খলিল, আল মামুন, গাবতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাবেক ছাত্রনেতা জিয়া, তমাল, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ছাত্রলীগ নেতা ইউসুফ, শামীম, আহাদ, নাফিস, শাওরীন, রব্বানী, মমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION