1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
২০৩০ সালের মধ্যে ছয় রুটে চলবে মেট্রোরেল - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

২০৩০ সালের মধ্যে ছয় রুটে চলবে মেট্রোরেল

  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ২০৩০ সালের মধ্যেই রাজধানী ঢাকা ও এর আশপাশ মিলিয়ে ৬টি রুটে চলবে মেট্রোরেল। এরই মধ্যে লাইন সিক্সের আওতায় শেষের পথে উত্তরা থেকে মতিঝিল অংশের কাজ। এর পরেই লাইন এক ও পাঁচের কাজও শুরু হবে চলতি বছর। মাঠপর্যায়ে কাজ চলছে বাকিগুলোর। তবে তিরিশের আগে রাজধানীতে চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিতে ডিএমটিসিএলকে পরামর্শ বিশেষজ্ঞদের।

স্বপ্নের মেট্রোরেল এখন চোখের সামনে এক বাস্তবতা। লাইন সিক্সের আওতায় উত্তরা থেকে মতিঝিল অংশের ভায়াডাক্ট উঠে গেছে শতভাগ। চলতি বছরেই বাণিজ্যিক যাত্রা শুরু হবে উত্তরা থেকে আগারগাঁও। আসছে বছর বর্ধিত হবে মতিঝিলে।

তবে ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লি. (ডিএমটিসিএল)-এর আওতায় ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ মিলিয়ে রয়েছে আরও পাঁচটি প্রকল্প। সবার আগে লাইন ছয়ে চলছে একেবারে শেষ ভাগের কাজ। সঙ্গে যুক্ত হচ্ছে মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজও। উড়াল-পাতাল মিলিয়ে বিমানবন্দর থেকে কমলাপুর ও পূর্বাচল দুটি রুটে হবে লাইন ওয়ান, দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার। শেষ হবে ২০২৬ সালে।

হেমায়েতপুর থেকে ভাটারায় হবে লাইন ফাইভ-এর নর্দান রুটের কাজ। এটিও হবে উড়াল-পাতাল মিলিয়ে। একই কায়দায় হবে এ লাইনের সাউদার্ন রুট গাবতলী থেকে দাসেরকান্দী। গাবতলী হয়ে চট্টগ্রাম রোড লাইন টু শেষ হবে ২০৩০ সালে। কমলাপুর থেকে নারায়ণগঞ্জে ১৬ কিলোমিটারের উড়াল মেট্রোরেল লাইন ফোরেরও লক্ষ্য একই সময়ে।

আসছে আট বছরে শেষ করতে এই প্রতিটি লাইনের কাজই রয়েছে কোনো-না-কোনো পর্যায়ে। সিক্সের পর ফাইভ আর ওয়ানের কাজ মাঠে গড়াবে এ বছরেই।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ‘আগামী ডিসেম্বরে ডিপোর কাজটা শুরু করব। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। ২০৩০ সাল আমাদের লক্ষ্য।’

কাজের সময়ে দুর্ভোগ হলেও যেসব এলাকায় এরই মধ্যে উপরের লাইনের কাজের পাশাপাশি নিচের সড়কেরও সংস্কার শেষ, সেখানে গেলেই মেলে সুদিনের আভাস।’

নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, মেট্রো ৬-এর পরেই মেট্রো-৩ এবং মেট্রো-১, যার যার মতো কাজ করাটা কখনোই একটি নগরজুড়ে কাম্য নয়। একটি বিকল্প চলাচলের ব্যবস্থা এবং ব্যবস্থাপনা জরুরি ভিত্তিতে নির্ধারণ করা দরকার।

সব কটি রুট চালু হলে দৈনিক ৫০ লাখের বেশি মানুষ যাতায়াত করবে বিদ্যুচ্চালিত এই মেট্রোরেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION