1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি করলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি করলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৪৮ জন পঠিত
বগুড়া থেকে  মোঃ সবুজ মিয়া  

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত) এস.এম কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অহংকার। তিনি প্রধানমন্ত্রী থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। ভালো থাকে।কারন তিনি মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য রাজনীতি করেন। তিনি নিজের জন্য কোন কিছু করেননি। সারা জীবন এদেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে কাজ করে যাচ্ছেন।আওয়ামী লীগ সরকার দেশ ও দেশের মানুষের পক্ষে লড়াই করে। আর বিএনপি দেশকে পিছিয়ে দিতে রাজনীতি করে।তিনি আরো বলেন, ১৯৭৫ সালে একটি কু-চক্রী মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার স্ব-পরিবারকে হত্যা করে আওয়ামীলীগ কে ধ্বংস করতে চেয়েছিল। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন সেটা নর্ষাত করতে চেয়েছিলো।শেখ হাসিনার নেত্রীত্বে বাংলাদেশ আজ অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলেন, যারা দেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি করে, ষড়যন্ত্র করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। প্রতিটি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে যেন কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে পারে। বেলা ১১টায় বগুড়া জেলা শহরের সাতমাথায় মুজিব মঞ্চে পৌর আওয়ামীলীগ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববির পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এড: মকবুল হোসেন মুকুল।উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচারও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সাবেক উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আল রাজি জুয়েল, শহর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বকুল, এ্যাডনিস বাবু তালুকদার, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন, সহ সভাপতি গোলঅম হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসিম কুমার রায়সহ জেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।সমাবেশে পূর্বে পৌর এলঅকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে নেতা কর্মীরা। এসময় জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে সাতমাথা এলাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION