1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে কিডনি বেচাকেনা চক্রের ৯ সদস্য আটক - Bangladesh Khabor
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা সংখ্যা: জনপ্রশাসন উপদেষ্টা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন জয়পুরহাটে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ মুকসুদপুরে গ্রামের তারকা সম্মাননা উৎসব-২০২৬ অনুষ্ঠিত গোপালগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রী জয়পুরহাটে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসআরবি-৫

জয়পুরহাটে কিডনি বেচাকেনা চক্রের ৯ সদস্য আটক

  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪৬৬ জন পঠিত

ফারহানা আক্তার,জয়পুরহাটঃ জয়পুরহাটে কিডনি বেচাকেনা চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‍্যাব। বুধবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান।

আটককৃতরা হলেন- কালাই উপজেলার ওলিপুরের আবু সাঈদের ছেলে খাজা ময়েন উদ্দিন, একই গ্রামের আবুজার রহমানের ছেলে আজাদুল, বহুতি গ্রামের বোরহান উদ্দিনের ছেলে ফোরকান আলী, পাইকপাড়ার কছিম উদ্দিনের ছেলে আফসার উদ্দিন, আছির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম, পূর্ব কৃষ্টপুরের আবু বক্কর ফকিরের ছেলে বাবলু ফকির, দুধইল নয়াপাড়ার আবাস আলী মণ্ডলের ছেলে সোবহান মণ্ডল, মুজাহিদুল মণ্ডল, একই গ্রামের মোকলেছার রহমানের ছেলে সাজেদুল ফকির।

র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে জয়পুরহাট ও পাশ্ববর্তী বিভিন্ন এলাকার নিরীহ, ঋণগ্রস্ত ও মানুষকে ফুসলিয়ে তাদের কিডনি বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে কালাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ চক্রের ৯ জনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবদে আটককৃতরা কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্তা প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তৌকির, সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION