1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার

  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৫৯৩ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাটঃ র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অভিযানে শহরের একটি আবাসিক হোটেল থেকে প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জানান, শুক্রবার রাতে শহরের পাচুর মোড় এলাকায় বৈশাখী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩টি জাল মুদ্রা, ১টি রাসায়নিক পদার্থের বোতল, ১টি নিশান কার, ১টি জাল চেক, ১১টি মোবাইলসহ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় প্রতারক চক্রের সদস্য ঢাকার বংশাল এলাকার মৃত সৈয়দ হোসেনের পুত্র এস এস আলম (৫০), শিল্পাঞ্চল নাখাল পাড়ার মৃত সাইজুদ্দিননের পুত্র টিটু মিয়া (৪৮), গোপালগঞ্জের মকসুদপুরের বেজরা এলাকার মৃত আকমল ভূইয়ার পুত্র মিন্টু ভূইয়া (৩৮), পিরোজপুরের ভান্ডারিয়ার হরিণপালের আব্দুল আজিজ হাওলাদারের পুত্র মাহফুজ হাওলাদার (৩৫), নোয়াখালীর সুধারামের পূর্ব মহোদুলির মৃত গোলাপের রহমানের পুত্র ফজলুল হক (৪৮), চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের এনামুল হক জেল্টুর পুত্র শাহিন উদ্দিন মিলন (৩০) কে গ্রেফতার করেছে।

আসামীরা ঢাকা থেকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পেশায় তারা গার্মেন্টসে কাজ করে। তারা জাল কয়েন বিক্রি করে যেগুলো খুব দামি এবং উচ্চ বিকিরণ পদার্থ দিয়ে তৈরী বলে দাবি করা হয়। তারা মুদ্রার সাথে বিভিন্ন উদ্বায়ী রাসায়নিক ব্যবহার করে যাতে মুদ্রা বাতাসের সংস্পর্শে আসলে সাদা কুয়াশা তৈরী হয় এবং কয়েনগুলো খাটি বলে গ্রাহকদের সাথে প্রতারণা করে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION