1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকার ও আওয়ামী লীগ মানবতার পাশে আছে: পানিসম্পদ উপমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

সরকার ও আওয়ামী লীগ মানবতার পাশে আছে: পানিসম্পদ উপমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪০৩ জন পঠিত

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, সরকার এবং আওয়ামী লীগ সবসময় মানবতার পাশে আছে। দেশের মানুষের কল্যাণে যা যা করণীয়- পর্যায়ক্রমে সবই করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান মানুষ শান্তিতে বসবাস করুক।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এনামুল হক শামীম বলেন, বিএনপির এখন আর রাজনীতি নেই। তাদের রাজনীতি এখন প্রধানমন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্র আর সরকারের সব উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করা। মহান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন- সেটাকেও প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করছে বিএনপি।

উপমন্ত্রী বলেন, দেশ ও মানুষের কল্যাণ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

এ সময় বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী আবুল হাসেম মিয়া, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির, ইউএনও তানভীর-আল-নাসীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্তদের মাঝে ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION