1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন: নানক - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন: নানক

  • Update Time : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৫০৫ জন পঠিত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নিজ এলাকার অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়ন করতে চাইলে নৌকায় ভোট দিন। কারণ নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নৌকার ছায়াতলে এসে দেশের উন্নয়নের অংশীদার হন। গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রতি আস্থা রাখুন।

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমানের সমর্থনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

নৌকা প্রতীকের বিদ্রোহীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, “যারা সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন, অসম্মান করেছেন, আওয়ামীলীগে তাদের দরকার নাই। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারেনি, তাহলে আগামীতে দলও তাদের প্রতি আস্থা রাখবে না। ভবিষ্যতে দলে তাদের কোন জায়গা হবে না। নৌকা প্রতীকের বিরোধীতা করার চরম মূল্য দিতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION