1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাসভাড়া যৌক্তিক পর্যায়ে রাখা হয়েছে: প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

বাসভাড়া যৌক্তিক পর্যায়ে রাখা হয়েছে: প্রধানমন্ত্রী

  • Update Time : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪০০ জন পঠিত

ডিজেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া আলোচনা করে যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ওই সময় আমি দেশে ছিলাম না, তবে ডিজিটাল যুগ হওয়ায় দেশের সঙ্গে ছিলাম। বিভিন্ন মাধ্যমে বারবার যোগাযোগ হয়েছে। যারা ভাড়া বাড়াচ্ছিল তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এরপর একটি যৌক্তিক পর্যায়ে ভাড়া রাখা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য ও ফ্রান্সে সদ্যসমাপ্ত সফরের বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বলেন, তেলের দাম প্রতিবেশি দেশেও বেড়ে গেছে। আন্তর্জাতিক মূল্যের সঙ্গে দামের বেশি গ্যাপ হলে আমরা আর কত ভর্তুকি দিতে পারব। আমাদের উপায়টা কি?

তিনি আরও বলেন, করোনার কারণে উন্নত বিশ্বেও সংকট চলছে। সুপার শপে খাবার নেই। লন্ডনের কথা বলছি, আমি নিজে দেখেছি। আমাদের এখানে এমন হাহাকার নেই। আবার কয়জন ট্যাক্স দেয়, কিন্তু সবাই ইনকাম করে। সবাই ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করে। আমরা করবটা কি! তাহলে তো সরকারকে দেউলিয়া হতে হবে। বাজেটের সব টাকা ভর্তুকিতে দিতে হবে। তাহলে তো দেশের উন্নয়ন হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION