1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়া গাবতলীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বগুড়া গাবতলীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৬১২ জন পঠিত
বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,
বগুড়ার গাবতলীতে বাঁশঝাড় হতে জোরপূর্বক মাটি কাটতে বাধা দেয়ায় একই পরিবার এর তিনজন’কে বেদমভাবে মারপিট ও কোদাল এর আঘাতে জখম করা হয়েছে। গত ৭ই অক্টোবর  বুধবার বিকেলে গাবতলী উপজেলা নশিপুর ইউনিয়ন এর বালুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ই অক্টোবর (বুধবার) বিকেলে গাবতলী নশিপুর ইউনিয়ন এর বালুপাড়া গ্রামে মৃত জামাত উল্লাহ প্রামানিক এর ছেলে আব্দুল হামিদ এর বাঁশঝাড় হতে জোরপূর্বক মাটি কাটতে থাকে বাড়ী পার্শ্ববর্তী মোহাম্মদ আলী (৪০) এবং আরাফাত (২০) এর নেতৃত্বে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।
মাটি কাটতে বাধা দিলে ওই প্রতিপক্ষরা আব্দুল হামিদ’কে বেদমভাবে মারপিট করতে থাকে। এ সময় আব্দুল হামিদ এর মেয়ে মিতু আক্তার এগিয়ে এলে তাকে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে উক্ত আঘাত কপালে লেগে রক্তাক্ত জখম হয়। মিতু আক্তার এর আর্তচিৎকারে মা মেরিনা খাতুন ছুটে এলে তাকেও কিলঘুষি ও লাথি মেরে বিবস্ত্র করা হয়। আহতদের মধ্যে স্বামী-স্ত্রী আব্দুল হামিদ ও মেরিনা খাতুন প্রাথমিক চিকিৎসা নিলেও তাদের মেয়ে মিতু আক্তার এর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় আব্দুল হামিদ বাদী হয়ে বালুপাড়া গ্রাম এর মোহাম্মদ আলী’কে প্রধান করে ৫জনকে অভিযুক্ত করে ৮ই অক্টোবর (বৃহস্পতিবার) রাতে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে গাবতলী মডেল থানা ওসি মোঃ নুরুজ্জামান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION