1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে  নড়াইল জেলা বিচার বিভাগের শ্রদ্ধা নিবেদন - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে  নড়াইল জেলা বিচার বিভাগের শ্রদ্ধা নিবেদন

  • Update Time : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৫ জন পঠিত

স্টাফ রিপোটার কে এম সাইফুর রহমান, 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদকে সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ কেরামত আলী, গোপালগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাছির উদ্দিন সহ নড়াইল জজশীপ ও ম্যাজিস্ট্রেসী’র অন্যান্য বিচারকবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোঃ জাকির হোসেন উকিল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মনিরুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের কোষাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি সকলকে নিয়ে ’৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তারা বঙ্গবন্ধু’র আদি বাড়ি, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও সমাধিসৌধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION