1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিল টাইগাররা - Bangladesh Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত বাউফলের রাজনগর খাল খনন প্রকল্প পরিদর্শনে ইউএনও, কাজের অগ্রগতিতে সন্তোষ সোনারগাঁয়ে ১ টি চুনা কারখানা গুড়িয়ে ও ১ হাজার টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ করবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিল টাইগাররা

  • Update Time : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৮২৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

জিম্বাবুয়েকে তাদের ঘরের মাঠেই গুঁড়িয়ে দিল টাইগাররা। সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের স্পিনে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের নির্বাচিত একাদশ।

বুধবার থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। তার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের নির্বাচিত একাদশ। প্রথমে ব্যাট করে সাকিব আল হাসান, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর ফিফটি এবং মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাসের অনবদ্য ব্যাটিংয়ে ২ উইকেটে ৩১৩ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

টাইগারদের মধ্যে সাকিব, সাইফ, শান্ত যথাক্রমে ৭৪, ৬৫ ও ৫২ রান করে অন্যদের ব্যাটিংয়ে সুযোগ করে দিতে স্বেচ্ছায় সাজঘরে ফেরেন। ৩৭ রানে ফেরেন লিটন। ৪০ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১ ও শূন্য রানে আউট হন অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও ওপেনার সাদমান ইসলাম অনিক। জবাবে ব্যাটিংয়ে নেমে সাকিব-মিরাজের স্পিনে বিভ্রান্ত হয়ে ২০২ রানে অলআউট হয় জিম্বাবুয়ের নির্বাচিত একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক তিমিসেন মারুমা।

বাংলাদেশ দলের হয়ে সাকিব ও মিরাজ ৩টি করে উইকেট শিকার করেন। দুই উইকেট নেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।১১১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের শেষ বিকালে কোনো উইকেট না হারিয়ে ২২ রান করে বাংলাদেশ। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্রয়ে মীমাংসা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION