1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ার গাবতলীতে চুরি হওয়া ৫টি গরু উদ্ধার ও ৩জনকে গ্রেফতার করলো পুলিশ - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

বগুড়ার গাবতলীতে চুরি হওয়া ৫টি গরু উদ্ধার ও ৩জনকে গ্রেফতার করলো পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৯৮৩ জন পঠিত
বগুড়া প্রতিনিধিঃ মোঃ সবুজ মিয়া
বগুড়ার গাবতলীতে চুরি হওয়া ১০টি গরুর মধ্যে ৫টি গরু উদ্ধার করলো পুলিশ। পুলিশ এ ঘটনায় জড়িত ৩জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।   জানা গেছে, গত ৫ই জুন দিবাগত রাতে উপজেলার কাগইল ইউনিয়নের বেড়েরঘোন গ্রামের ইউনুছ উদ্দিনের ছেলে সাজেদুর রহমান শামীমের গোয়ালঘর হতে ২লাখ ৩২হাজার টাকা মূল্যের ৪টি গরু চুরি হয়। এ ঘটনায় সাজেদুর রহমান শামীম বাদী হয়ে অজ্ঞাতদের নামে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর দিকনির্দেশনায় ওসি জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গত ১৩জুন রাত সাড়ে ১০টায় কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামে এক সাঁড়াশি অভিযান চালিয়ে গরু চুরির সাথে জড়িত ৩জনকে আটক করে থানায় আনে। গ্রেফতারকৃতরা হলো, কাগইল কৈঢোপ গ্রামের চাঁন মিয়ার ছেলে ঠান্ডা মিয়া ওরফে ঠান্ডা (৬০), আঃ রাজ্জাকের ছেলে মহিদুল ইসলাম (২৫) এবং শিবগঞ্জ উপজেলার ঘোগারপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে রুবেল (৪৫)। উল্লেখ্য, গত ২ই জুন দিবাগত রাতে কাগইল ইউনিয়নের বেড়েরঘোন গ্রামের আঃ গফুরের ছেলে রিপন মিয়ার ৯৫হাজার টাকা মূল্যের ২টি গরু এবং গত ৮ই জুন দিবাগত রাতে একই গ্রামের আমির উদ্দিন প্রামানিকের ছেলে আঃ রাজ্জাকের ১লাখ ৯২হাজার টাকা মূল্যের ৪টি গরু চুরি হয়। এ ব্যাপারে মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, তিনদিনে ব্যবধানে কাগইল ইউনিয়নের বেড়েরঘোন গ্রামে তিনজন কৃষকের ৫লাখ ৬৭হাজার টাকা মূল্যের মোট ১০টি গরু চুরি হয়। তবে পুলিশের অভিযানে ৫টি গরু উদ্ধার করা সম্ভব হলেও চুরি যাওয়া অন্যান্য ৫টি গরু উদ্ধার ও অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জিয়া লতিফুল ইসলাম জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION